বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

যে ৬টি কারণে প্রাক্তন প্রেম ফিরে এলেও সুযোগ দেবেন না

cuppলাইফস্টাইল ডেস্ক : সম্পর্ক ভেঙে গেলে সকলেই কষ্ট পান। পুরনো স্মৃতি, আবেগ অনেক দিন পিছু তাড়া করে থাকে। অতিরিক্ত আবেগপ্রবণ মানুষেরা একেবারেই ভেঙে পড়েন। অনেকেই ব্রেকআপের বিষয়টি মেনে নিতে পারেন না দীর্ঘসময়। এই কঠিন সময়ে যদি প্রাক্তন প্রেমিক/প্রেমিকা পুনরায় ফিরে আসেন তাহলে আবেগের বশবর্তী হয়ে অনেকেই তাদের নিজের জীবনে দ্বিতীয়বার আসার সুযোগ দিয়ে ফেলেন। কিন্তু এই কাজটি অনেক বড় একটি ভুল কাজ। এই একটি ভুল কাজের কারণে দ্বিতীয়বার নিজেকে কষ্ট দেয়ার অস্ত্র তাদের হাতে তুলে দেয়া হয়। তাই প্রাক্তন প্রেম ফিরে এলেও তাদের দ্বিতীয়বার সুযোগ দেয়া উচিত নয় একেবারেই। জানতে চান কি কারণে?

১) তার মধ্যে পরিবর্তন আসেনি একেবারেই
আপনি মনে করছেন তিনি তার ভুল বুঝতে পারেছেন বলেই আপনার কাছে ফিরে এসেছে। কিন্তু বিষয়টি পুরোপুরি ভুল। তিনি অন্য কোথাও যেতে পারেননি তাই নিজের একাকীত্ব ঘোচাতেই আপনার কাছে এসেছেন। সুতরাং তার মধ্যে কিছুই পরিবর্তিত হয় নি। আপনাদের সম্পর্কে সমস্যা আবার শুরু হয়ে যাবে কিছুদিনের মধ্যেই।

২) যে কারণে ব্রেকআপ ঘটেছিল তা আবারো ঘটবে
একবার যেহেতু ব্রেকআপের মতো ঘটনা ঘটেছিল আপনাদের মধ্যে, সুতরাং বিষয়টি আপনাদের কাছে একটু হলেও সহজ হবে। এবং আগের থেকেও ঠুনকো ব্যাপারে সমস্যা হয়ে আবার ব্রেকআপ হবে। তাই সুযোগ না দেয়াই ভালো।

৩) আপনি সকলের কাছে জবাবদিহি করতে করতে বিরক্ত হয়ে যাবেন
যদি বেশ কিছু সময়ের জন্য আপনাদের ব্রেকআপ হয়ে থাকে তাহলে স্বাভাবিকভাবেই আপনার পরিবার বা বন্ধুবান্ধবেরা ব্রেকআপের ব্যাপারটি জানবেন। আর পুনরায় তার সাথেই আপনাকে দেখলে অবশ্যই এর জবাবদিহি করতে হবে। এই জিনিসটি অনেক বেশি বিরক্তি সৃষ্টি করবে আপনাদের সম্পর্কে। এবং আবার ব্রেকআপ হয়ে যেতে পারে। তাই একটু ভাবুন।

৪) তার মধ্যে নতুন ধরণের বিরক্তিকর স্বভাব দেখতে পাবেন
আপনি তাকে মাফ করে পুনরায় নিজের জীবনে ফিরিয়ে এনে কি মনে করছেন তার কাছে আপনি অনেক সম্মান পাবেন? বিষয়টি ভুল। বরং তিনি আপনাকে আগের থেকেও বেশি তুচ্ছতাচ্ছিল্য করবেন। এই বিরক্তিকর ব্যাপারগুলো সহ্য করতে না চাইলে প্রাক্তন প্রেমিক/প্রেমিকাকে আর সুযোগ দেবেন না।

৫) তিনি আগের মতোই আপনার সাথে ব্যবহার করবেন
ভেবে দেখুন তার আগের ব্যবহার কেমন ছিল? যদি তা একেবারেই বাজে থাকে তাহলে পুনরায় সেই ব্যবহারের জন্য তৈরি হয়ে যান। কারণ মানুষের স্বভাব খুব সহজে পরিবর্তন হওয়া সম্ভব নয় একেবারেই।

৬) আপনাদের মধ্যে একেবারেই আবেগ কাজ করবে না
আগের তিক্ত অভিজ্ঞতার কথা কিন্তু দুজনের কেউই ভুলে যান নি এবং যাবেনও না। আর এ কারণেই আপনাদের দুজনের মধ্যে আবেগ একটু কম কাজ করবে এবং দুজনের প্রতি প্রথমবারের মতো আকর্ষণবোধ করবেন না একেবারেও। আর এভাবে তো সম্পর্ক চলে না। তাই সুযোগ দেবেন না দয়া করে।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা