বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদিতে ধরপাকড়, দিনে বাংলাদেশিসহ আটক সহস্রাধিক অভিবাসী

ksa grafterডেস্ক রির্পোট : সৌদি আরবে আবারও শুরু হয়েছে অবৈধ অভিবাসীদের গ্রেফতার অভিযান। এই অভিযানে প্রতিদিন গড়ে আটক হচ্ছেন বাংলাদেশিসহ সাড়ে ১২শ’ অভিবাসী। আবাসন ও শ্রম আইন লঙ্ঘনের অপরাধে এসব অভিবাসীদের আটক করা হচ্ছে।

এ বিষয়ে সৌদি পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তা মেজর জেনারেল আব্দুল আজিজ বিন ওসমান আল-সুলী সংবাদমাধ্যমকে জানান, উপ-প্রধানমন্ত্রী ডেপুটি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন নাইফের তত্বাবধানে এই অভিযান পরিচালনা করা হচ্ছে। আটকৃতদের ৪০ হাজার লোকের ধারণ ক্ষমতাসম্পন্ন সেমুসি নির্বাসন কেন্দ্রে রাখা হচ্ছে।

এছাড়া, আটককৃতদের মধ্যে এক লাখ দুই হাজার অবৈধ শ্রমিককে নিজ নিজ দেশে ফেরত পাঠানোর জন্য সৌদি আরাবিয়ান এয়ারলাইন্স প্রস্তুতি সম্পন্ন করেছে বলেও জানান মেজর জেনারেল আল-সুলী।
 
পাসপোর্ট বিভাগের উপ-মহাপরিচালক দাইফা বিন সাত্তাম আল হোয়াইফি বলেন, গত পাঁচ মাসে আবাসন এবং শ্রম আইন লঙ্ঘনের দায়ে এক লাখ ১০ হাজার অভিবাসীকে আটক করা হয়েছে।
 
অভিযানে এ পর্যন্ত কতোজন বাংলাদেশি আটক হয়েছেন জানতে চাইলে জেদ্দা বাংলাদেশ কনস্যুলেটের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, সৌদি বাদশাহর সাধারণ ক্ষমা ঘোষণার সময় আট লাখ বাংলাদেশি বৈধ হয়েছেন, এর ফলে অবৈধ বাংলাদেশির সংখ্যা অনেক কমে গেছে।

তিনি বলেন, যেখানে অন্যান্য দেশের ২০০-২৫০ জন শ্রমিক আটক হচ্ছেন, সেখানে ৪-৫ জন বাংলাদেশি আটকের খবর আমরা পেয়েছি।

সৌদি প্রশাসনের চলমান এই অভিযানে আতঙ্কিত হয়ে পড়েছেন প্রবাসী বাংলাদেশিরা। বিভিন্ন বাহিনীর সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী আবাসিক ভবন, ব্যবসা প্রতিষ্ঠান এবং বিভিন্ন কল কারখানায় হানা দিচ্ছে। এতে প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিকের ইকামার সঙ্গে কাজের মিল আছে কিনা এবং প্রতিষ্ঠানটি একই কিনা সেটা যাচাই বাছাই করা দেখা হচ্ছে বলে জানিয়েছেন অভিযানের মুখোমুখি হওয়া একাধিক বাংলাদেশি।

এ জাতীয় আরও খবর

বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী

বাংলা‌দে‌শিদের জন্য দুই বছর পর ট্যুরিস্ট ভিসা চালু করছে ভারত

তিস্তাসহ দেশের বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪

দক্ষিণ কোরিয়াকে চমকে দিয়ে প্রথমবার নকআউটে দক্ষিণ আফ্রিকা

আসল রূপে ফিরল ব্রাজিল

লাইট বন্ধ করে সীমান্তে ৯ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

শাকিবের ‘সোলজার’-এ ক্যামিও চরিত্রে সুমন

আইন কর্মকর্তাদের পদত্যাগে ‘স্টান্টবাজি’র অভিযোগ বিএনপির

মালয়েশিয়া শ্রমবাজারে সুখবরের ইঙ্গিত

বেইজিং সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন দুপুরে

বিএনপি–সিপিসি প্রথমবারের মতো সমঝোতা স্মারক