,

কিউইদের বিপক্ষে লড়তে প্রস্তুত টাইগাররা

nzইংল্যান্ডের বিপক্ষে জিতে ফুরফুরে মেজাজে আছে টাইগাররা। আর ইংলিশ বধে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করা টাইগারদের এবার টার্গেট নিউজিল্যান্ড। আগামী ১৩ মার্চ (শুক্রবার) হ্যামিল্টনে পুল ‘এ’তে শীর্ষ থাকা কিউইদের বিপক্ষে মাঠে নামবে মাশরাফি বাহিনী।

এদিকে অ্যাডিলেডে ইংল্যান্ডের বিপক্ষে ১৫ রানের অসাধারণ জয়ের পর আত্মবিশ্বাসী পুরো বাংলাদেশ দল। এরই ধারাবাহিকতায় টাইগারদের সহকারী কোচ রুয়ান কালপাগে জানালেন, বাংলাদেশ দল বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে যেতে নিজেদের প্রমাণ করেছে।

কালপাগে বলেন, ‘আমরা ইতোমধ্যে নিজেদের প্রমাণ করেছি আর আমি মনে করি ছেলেরা নিজেদের অনুশীলন দারুণ করেছে। সুতরাং ইংল্যান্ডের পর আমরা ‍অপরাজিত থেকে কোয়ার্টার ফাইনালে যেতে চাই।’

তবে বিশ্বকাপে পাঁচ ম্যাচের সবকটিতে জেতা ব্ল্যাক ক্যাপসদের বিপক্ষে খেলাটা চ্যালেঞ্জ মেনে কালপাগে বলেন, ‘এ মুহূর্তে নিউজিল্যান্ড অপরাজিত দল। তবে আমাদের ছেলেরা আত্মবিশ্বাসী ও প্রস্তুত।’

সেডন পার্কের পিচটি স্লো বোলাদের জন্য কার্যকরী হবে জানিয়ে শ্রীলঙ্কান সাবেক এ স্পিনার আরো বলেন, উপ-মহাদেশের কন্ডিশনে স্পিনাররা যেভাবে সাহায্য পায়, তেমনি এ ম্যাচেও বাংলাদেশের প্রতিভাবান স্পিনাররাও ভালো করবে।’

লঙ্কার হয়ে ৮৬ ম্যাচে ৭৩ উইকেট পাওয়া কালপাগে আরও যোগ করেন, ‘এবারের বিশ্বকাপে প্রায় প্রতিটি ম্যাচেই ৩০০’র উপর রান হচ্ছে। তবে আমাদের বোলাররা ভালো করছে। আর আমরাও ৩০০ রান তাড়া করে ম্যাচ জিতেছি। তবে কিউইদের বিপক্ষে ব্রেন্ডন ম্যাককালাম ও কেন উইলিয়ামসনকে নিয়ে আমরা বাড়তি কাজ করছি। আমরা চেষ্টা করব তাদের দ্রুত সাজঘরে ফেরাতে।’

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ