,

আইন আমলে আসা মাত্রই খালেদা গ্রেপ্তার

image_197381.kamrul-2ডেস্ক রির্পোট : আইন আমলে আসা মাত্রই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গ্রেপ্তার হবেন বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী এ্যাডভোকেট কামরুল ইসলাম। তিনি বলেন, অনেকে বলেন কেন খালেদা জিয়াকে গ্রেপ্তার করা হচ্ছে না। তার বিরুদ্ধে যথাসময়েই আইন প্রয়োগ করা হবে। আইন তার নিজস্ব গতিতে চলে। আইন আমলে আসা মাত্রই তিনি গ্রেপ্তার হবেন। তিনি যেভাবে মানুষ পুড়িয়ে হত্যা করেছেন কোনো অবস্থাতেই তাকে ছাড় দেওয়া হবে না। জাতীয় প্রেস ক্লাবের সামনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত এক মানববন্ধনে আজ বুধবার দুপুরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উদ্দেশ্য করে কামরুল ইসলাম বলেন, দেশে হরতাল-অবরোধের নামে পেট্রোলবোমা মেরে সাধারণ মানুষকে হত্যা করা হচ্ছে। এর প্রত্যেকটি ঘটনার জন্য খালেদা জিয়া অভিযুক্ত। আপনি যতই কথা বলুন না কেন আপনার রক্ষা নেই। তিনি বলেন, আপনি যাদের নিয়ে খেলছেন এই জামায়াত জঙ্গিগোষ্ঠী থেকে আপনি রক্ষা পাবেন না। জনরোষ থেকেও রক্ষা পাবেন না। কারণ যারা সন্ত্রাসী ও জঙ্গীদের সঙ্গ নেন, আবার সন্ত্রাসী ও জঙ্গীদের ছেড়ে দেন- তাদেরকে জঙ্গিগোষ্ঠী ছাড় দেয় না। আপনাকেও জামায়াত জঙ্গীগোষ্ঠী ছাড় দেবে না।

সুশীল সমাজের সমালোচনা করে তিনি বলেন, যখন দেশের সাধারণ মানুষকে পুড়িয়ে হত্যা করা হচ্ছে তখন বুদ্ধিজীবীরা নতুন নতুন তত্ত্ব দিয়ে যাচ্ছেন। কীভাবে খালেদা জিয়ার আগুন নেভাবেন তা বলছেন না, তারা গণভোটের তত্ত্ব দিচ্ছেন। প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতা ভাগাভাগির তত্ত্ব দিচ্ছেন। সংগঠনের সহ-সভাপতি এ টি এম শামসুজ্জামানের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন কবি রবীন্দ্র গোপ, মুক্তিযোদ্ধা আবদুল হাই কানু, সংগঠনের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা প্রমুখ।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ