,

১৬ বছর আগের মামলায় ৫ জনের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন

dayra-adalot-nnbdডেস্ক রির্পোট : স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের চতুর্থ শ্রেণির কর্মচারী ইউনিয়নের সভাপতি সিদ্দিকুর রহমানের ছেলে খোরশেদ আলম (২২) হত্যা মামলায় পাঁচজনের ফাঁসি ও তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. রুহুল আমীন বুধবার প্রায় ১৬ বছর আগের এই মামলার রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- দুলাল, বিল্লাল, শরীফ মাহমুদ, আমজাদ ও বুলবুল।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন-সুমন ওরফে পাগলা সুমন, সালাউদ্দিন ও জাভেদ মিয়া। এই তিনজনের প্রত্যেককে ১০ হাজর টাকা জরিমানা করা হয়েছে, যা দিতে ব্যর্থ হলে তাদের আরও এক বছর করে জেল খাটতে হবে।

এছাড়া হত্যাকাণ্ডে সংশ্লিষ্টতা প্রমাণিত না হওয়ায় সাত আসামিকে খালাস দিয়েছে আদালত।

নিহত খোরশেদ আলম (২২) মিটফোর্ড হাসপাতালের চতুর্থ শ্রেণি কর্মচারী ইউনিয়নের সভাপতি সিদ্দিকুর রহমানের ছেলে। ১৯৯৯ সালের ২২ মে মিটফোর্ড হাসপাতালের পেছনে কুপিয়ে হত্যা করা হয় তাকে।

উল্লেখ্য, ১৯৯৯ সালের ২২ মে মিটফোর্ড হাসপাতালের পেছনে খোরশেদ আলমকে (২২)কুপিয়ে হত্যা করা হয়। নিহত খোরশেদ আলম মিটফোর্ড হাসপাতালের চতুর্থ শ্রেণি কর্মচারী ইউনিয়নের সভাপতি সিদ্দিকুর রহমানের ছেলে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ