বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

জেনে নিন অকাল গর্ভপাতের প্রধান কারণগুলো

PregnantWomanস্বাস্থ্য ডেস্ক : গর্ভধারণ করার ক্ষমতা নারীদের জন্য একধরনের আশীর্বাদের মতো। কিন্তু নারীদের জন্য দুর্বিষহ যন্ত্রণার একটি দুর্ঘটনা হচ্ছে অকাল গর্ভপাত। একজন নারী নিজের দুঃস্বপ্নেও এই দুর্ঘটনার কথা ভাবতে পারেন না। কিন্তু ইদানীং অনেক নারীকেই এই দুর্ঘটনার শিকার হতে হচ্ছে। গর্ভধারণের প্রাথমিক পর্যায় অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ এই সময়েই ঘটতে পারে এই দুর্ঘটনা। কিন্তু ঠিক কি কারণে এই অকাল গর্ভপাতের মতো দুর্ঘটনা ঘটে যা জানেন কি? চলুন জেনে নেয়া যাক অকাল গর্ভপাতের প্রধান কারণগুলো।

১) জেনেটিক্যাল কারণ
প্রায় ৫০% অকাল গর্ভপাতের মূল কারণ হচ্ছে জেনেটিক ব্যাপারসমূহ। গর্ভের ভ্রূণটি জেনেটিক অথবা ক্রোমোজোমের সমস্যার কারণে বেঁচে থাকে না। তবে এই ধরণের গর্ভপাতের পর পরবর্তী সময়ে নারীরা সাধারণভাবেই গর্ভধারণ করতে পারেন।

২) ইমিউনোলজিক্যাল কারণ
কিছু নারীর রক্তে অ্যান্টিবায়োটিকের মাত্রা বেশি থাকে যা নিজের কোষকেই আক্রমণ করে বসে। এই ধরণের অ্যান্টিবায়োটিক প্ল্যাসেন্টাকে আক্রমণ করে অথবা ভ্রুনের রক্তসঞ্চালন পথে বাঁধা সৃষ্টি করে যার কারণে ভ্রূণটি বাঁচানো সম্ভব হয় না।

৩) অ্যানাটোমিক কারণ
অনেক নারী দেহের ইউটেরাসে সেপ্টাম অর্থাৎ একধরণের দেয়াল থাকে, ডাবল অথবা হাফ ইউটেরাইন ক্যাভিটি থাকে যার কারণেও অকাল গর্ভপাতের সম্ভাবনা দেখা দেয়।

৪) ইনফেকশনের কারণে
গর্ভধারণের প্রাথমিক সময়ে ইনফেকশনের সমস্যা দেখা দিলে গর্ভপাতের সম্ভাবনা দেখা দেয়। ইনফেকশনের কারণে নানা ধরণের ব্যাকটেরিয়া, ভাইরাস এবং প্যারাসাইট দেহে আক্রমণ করে যার কারণে অকাল গর্ভপাত ঘটে।

৫) হরমোন এবং মাসিকের সমস্যা (এন্ডোক্রাইন)
গর্ভধারণের প্রাথমিক পর্যায়ে মাতৃদেহে নানা ধরণের হরমোনের সৃষ্টি হয় যাতে তার দেহ পারিপার্শ্বিক পরিবেশের সাথে মানিয়ে চলতে পারে এবং দেহে এমব্রায়ো তৈরি করতে পারে। এক্ষেত্রে যেসকল নারীদের মাসিকে সমস্যা এবং পিসিওএস রয়েছে তাদের অকাল গর্ভপাতের সম্ভাবনা দেখা দেয়।

৬) অন্যান্য কারণ
দেহের জন্য ও ভ্রুনের জন্য ক্ষতিকর পদার্থ যেমন ড্রাগ, অ্যালকোহল (মদ), ধূমপান এবং অতিরক্ত ক্যাফেইন গ্রহণের কারণে গর্ভপাত হতে পারে। এছাড়াও অতিরিক্ত মানসিক চাপের কারণে ভ্রুন ক্ষতিগ্রস্থ হয় যার কারণেও অকাল গর্ভপাত হয়।

এ জাতীয় আরও খবর

বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী

বাংলা‌দে‌শিদের জন্য দুই বছর পর ট্যুরিস্ট ভিসা চালু করছে ভারত

তিস্তাসহ দেশের বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪

দক্ষিণ কোরিয়াকে চমকে দিয়ে প্রথমবার নকআউটে দক্ষিণ আফ্রিকা

আসল রূপে ফিরল ব্রাজিল

লাইট বন্ধ করে সীমান্তে ৯ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

শাকিবের ‘সোলজার’-এ ক্যামিও চরিত্রে সুমন

আইন কর্মকর্তাদের পদত্যাগে ‘স্টান্টবাজি’র অভিযোগ বিএনপির

মালয়েশিয়া শ্রমবাজারে সুখবরের ইঙ্গিত

বেইজিং সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন দুপুরে

বিএনপি–সিপিসি প্রথমবারের মতো সমঝোতা স্মারক