,

আবারও বাড়ল হরতালের সময়

6522_1ডেস্ক রির্পোট : চলমান অবরোধ কর্মসূচির পাশাপাশি আজ সন্ধ্যা ৬ টা থেকে আগামী শুক্রবার সকাল ৬ টা পর্যন্ত দেশব্যাপী শান্তিপূর্ণ চলমান সর্বাত্মক হরতাল কর্মসূচি বর্ধিত করেছে ২০ দলীয় জোট। আজ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ। তিনি বলেন, আগামী ১২ বৃহস্পতিবার সারাদেশে সকল জেলা, উপজেলা, পৌরসভা ও থানা পর্যায়ে এবং দেশের সকল মহানগরের ওয়ার্ডে ওয়ার্ডে গণমিছিল অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে সরকার গণদাবি মেনে না নিলে আমরা আবারো আগামী রোববার থেকে দেশব্যাপী হরতালসহ আরো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো। 
চলমান অবরোধ-হরতাল এবং আগামী বৃহস্পতিবারের গণমিছিল কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালন করতে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠন এবং ২০ দলীয় জোটের সকল পর্যায়ের নেতা-কর্মীসহ দেশবাসীকে ২০ দলীয় জোট নেতা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে উদ্বাত্ত আহবান জানান সালাহ উদ্দিন আহমেদ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা