,

মঙ্গলবারের হরতাল শিথিল : বিজয় মিছিল করবে ২০ দল

bd quaterবিশ্বকাপ ক্রিকেটে ইংল্যান্ডকে হারিয়ে অবিস্মরণীয় বিজয় অর্জনের জন্য দেশবাসীর সাথে জাতীয়তাবাদী দল বিএনপি ও ২০ দলীয় জোট গর্বিত এবং আনন্দিত। এ উপলক্ষ্যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বাংলাদেশ ক্রিকেটদলের খেলোয়াড় কর্মকর্তাদের প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন। আগামীতে এ বিজয়ের ধারা অব্যহত থাকবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। আজ এক বিবৃতিতে এ কথা জানানো হয়।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, প্রথমবারের মতো বিশ্বকাপে বাংলাদেশ দল কোয়ার্টার ফাইনালে উন্নীত হওয়ায় আগামীকাল মঙ্গলবার ২০ দলের পক্ষ থেকে সারা দেশে এই বিজয়কে অভিনন্দন জানিয়ে বিজয় মিছিল অনুষ্ঠিত হবে। সবাইকে এ কর্মসূচি সফল করার আহ্বান জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ক্রিকেট দলের বিজয় উপলক্ষ্যে মঙ্গলবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত হরতাল শিথিল থাকবে। তবে চলমান অবরোধ কর্মসূচি অব্যাহত থাকবে।
মঙ্গলবার সন্ধ্যা ছয়টা থেকে শুক্রবার ভোর ছয়টা পর্যন্ত অবরোধের পাশাপাশি হরতাল পালনের জন্য দেশবাসীকে আহ্বান জানানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে