,

গণতন্ত্র বিকাশে রাজনৈতিক সংলাপ অপরিহার্য : বার্নিকাট

barnikatরাজনৈতিক সংলাপ, ভিন্নমতের প্রকাশ এবং বিরোধীদের অধিকারচর্চার পর্যাপ্ত ও নিরাপদ সুযোগ সৃষ্টির মাধ্যমেই গণতন্ত্র পুরোপুরি বিকশিত হতে পারে। রোববার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় মুক্তিযুদ্ধ জাদুঘরে এক অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট এ কথা বলেছেন।

১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে ঢাকায় কর্মরত মার্কিন কনসাল জেনারেল আর্চার কে ব্লাড ও তার সহকর্মীদের সই করা টেলিগ্রাম মুক্তিযুদ্ধ জাদুঘরে হস্তান্তর করেন বার্নিকাট। টেলিগ্রাম গ্রহণ করেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি বোর্ডের সদস্য সারোয়ার আলী, রবিউল হুসাইন, জিয়াউদ্দীন তারিক আলী ও আক্কু চৌধুরী।

মার্কিন পররাষ্ট্র সার্ভিসের কর্মকর্তাদের সই করা ১৯৭১-এর এই টেলিগ্রামগুলো বাংলাদেশের জন্য বিশেষ উপহার। এই টেলিগ্রামে পররাষ্ট্র সার্ভিসের কর্মকর্তারা বাংলাদেশ প্রশ্নে মার্কিন নীতির বিপক্ষে নিজেদের ভিন্নমত তুলে ধরেছিলেন। তিনি বলেন, ‘পররাষ্ট্র সার্ভিসের প্রত্যেক কর্মকর্তার জন্য এই টেলিগ্রামগুলো ঐতিহ্যের স্মারক। বিদ্যমান শক্তি ও প্রশাসনিক অবকাঠামোর বিরুদ্ধে সোচ্চার হওয়া যে গুরুত্বপূর্ণ ছিল, এই টেলিগ্রাম সুস্পষ্টভাবে আমাদের সেটি মনে করিয়ে দেয়।’

তিনি আরো বলেন, ‘মুক্তিযুদ্ধ জাদুঘর একটি পবিত্র স্থান। এটি একাত্তরের আখ্যান ও বাংলাদেশের ইতিহাসের মূর্ত প্রতীক। বাংলাদেশের স্বাধীনতাসংগ্রামে বিশ্বাসী অসংখ্য মানুষের কাছে এ জাদুঘর এক প্রেরণার উৎস। স্বাধীনতার জন্য আপনারা যুদ্ধ করেছিলেন। আর স্বাধীনতা হচ্ছে গণতন্ত্রের গুরুত্বপূর্ণ উপাদান।’

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা