বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আশুগঞ্জের মেঘনা নদীতে যাত্রীবাহী ট্রলার ডুবি : একজনের লাশ উদ্ধার, ১২ঘন্টা পর ট্রলারটি উদ্ধার

Ashugang Traler sunk Pic-07আশুগঞ্জ প্রতিনিধি : ৮ মার্চ ব্রাহ্মনবাড়িয়ার আশুগঞ্জ মেঘনা নদীর আশুগঞ্জ লঞ্চঘাটে রবিবার সকাল ৬ টায় যাত্রীবাহী ট্রলার ডুবির ঘটনা ঘটেছে।এ সময় ২৫/৩০ জন যাত্রী ছিল ট্রলারে । এ ঘটনায় ৫ জন নিখোজ হয় বলে যাত্রীরা জানান। খবর পেয়ে ঢাকা থেকে তিন সদস্যের ডুবুরীদল আশুগঞ্জের ঘটনাস্থলে পৌছে ৯টায় উদ্ধার কাজ শুরু করে এবং সকাল ১০টায় ডুবুরী মাসুদ রানা একজনের লাশ উদ্ধার করে।উদ্ধারকৃত লাশের পরিচয় পাওয়া গেছে।তার নাম মুসলিম।তার গ্রামের বাড়ি বাজিতপুর উপজেলার হুমায়ুনপুর গ্রামে।তবে দীর্ঘ ১২ঘন্টা পর সন্ধ্যা ৭টায় ট্রলারটি উদ্ধার করে নদীর তীরে নিয়ে আসে আশুগঞ্জ বিদ্যুতকেন্দ্র নির্মানকাজে নিয়োজিত একটি ক্রেন ।

ট্রলারের যাত্রীরা জানান,সকাল সাড়ে ৬টায়, কিশুরগঞ্জ জেলার ভৈরব থেকে একই জেলার অস্ট্রগ্রাম উপজেলায় যাওয়ার উদ্দ্যেশ্য ছেড়ে এসে ব্রাহ্মনবাড়িয়ার আশুগঞ্জ লঞ্চঘাটে ভিড়ে যাত্রী উঠায়।যাত্রী উঠানোর পর আশুগঞ্জ লঞ্চঘাট ছাড়ার পরপরই ট্রলারটি একদিকে হেলে পড়ে মুহুর্তেই ট্রলারটি ডুবে যায়।এসময় ১৫/২০জন যাত্রী সাতরিয়ে ট্রলার থেকে নেমে আসতে পারলেও ৫/৬জন যাত্রী নামতে পারেনি বলে ট্রলারের যাত্রীরা জানান।ট্রলার থেকে বেচে যাওয়া যাত্রী লিটন জানান, অতিরিক্ত মাল বোঝাই করার কারণে ট্রলারটি আশুগঞ্জ লঞ্চঘাট ছাড়ার পরপরই ট্রলারটি একপাশে হেলে গিয়ে ডুবে যায় এবং এসময় ঘুমিয়ে থাকা ৫/৬জন যাত্রী নামতে পারেনি।খবর পেয়ে আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ কুমার সিংহ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং উদ্ধার কাজ তদারকি করেন।

ব্রাহ্মনবাড়িয়া ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মিজবুর রহমান জানান, ঢাকা থেকে ফায়ার সার্ভিসের তিন সদস্যের ডুবুরীদল ঘটনাস্থলে পৌছে সকাল ৯টা থেকে উদ্ধার কাজ শুরু করে এবং একজনের লাশ উদ্ধার করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত আর কোন লাশ পায়নি উদ্ধারকারীদল। তবে ট্রলারে থাকা যাত্রী লিটন দাবী করেন,ট্রলারটি ডুবার সময় অনেক লোক ভিতরে ঘুমন্ত অবস্থায় ছিল। তার ধারণা ট্রলারটি টেনে নদীর পুর্ব পার থেকে পশ্চিম তীরে নেওয়ার সময় লাশ নৌকা থেকে ভেসে যেতে পারে। এদিকে খবর পেয়ে ব্রাহ্মনবাড়িয়ার দুই আসেনর সংসদ সদস্য এডভোকেট জিয়াউল হক মৃধা ও আশুগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু আসিফ আহমেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান (মহিলা) রেহেনা মকবুল, আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জাফর আহমেদ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উদ্ধার কাজ দেখতে ঘটনাস্থলে যান এবং ডুবুরীদলকে উদ্ধার দ্রুত করার নির্দেশ দেন।

এদিকে সন্ধ্যা সাড়ে ৭টায় আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ কুমার সিংহ উদ্ধার কাজ সমাপ্ত ঘোষনা করেন এবং বলেন ট্রলারে ভিতরে আর কোন লাশ পাওয়া যায়নি।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা