,

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় ২ দিনব্যাপী নারী মেলা

1512810_1614320988788767_5424120049689378072_nআমিরজাদা চৌধুরী : আর্ন্তজাতিক নারী দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নারী উন্নয়ন ফোরামের উদ্যোগে আগামীকাল রোববার থেকে সদর উপজেলা পরিষদ প্রাঙ্গনে দু-দিন ব্যাপী নারী মেলা শুরু হচ্ছে। আগামীকাল সকাল ১১ টায় র‌্যালীর মধ্যে দিয়ে মেলার উদ্ধোধন হবে।এরপরই হবে আলোচনা সভা । এতে প্রধান অতিথি থাকবেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সদর আসনের সংসদ সদস্য উবায়দুল মোকতাদির চৌধুরী। সভাপতিত্ব করবেন সদর উপজেলা চেয়ারম্যান মো: জাহাঙ্গীর আলম। মেলায় কর্ম উদ্যোগী নারীদের নিজেদের তৈরী নানা পন্য সামগ্রী নিয়ে ২০টি ষ্টল থাকবে। দ্বিতীয় দিন সোমবার দিনভর মেলা শেষে হবে সমাপনী অনুষ্ঠান। এতে প্রধান অতিথি থাকবেন জেলা প্রশাসক ড: মুহাম্মদ মোশাররফ হোসেন। উপজেলা পরিষদ এই মেলা বাস্তবায়নে অর্থ সহায়তা দিচ্ছে। সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট তাসলিমা সুলতানা খানম নিশাত সকলকে মেলায় আসার আমন্ত্রন জানিয়েছেন। উল্লেখ্য ইতিপূর্বে ব্রাহ্মণবাড়িয়ায় এধরনের মেলার আয়োজন হয়নি।

 

 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা