,

টিভি কাপ ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

cricker turnamentসদর উপজেলার সাদেকপুর মর্ণিং সান স্পোর্টিং ক্লাবের উদ্যোগে নাইট শর্ট বাউন্ডারী টিভি কাপ ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান গতকাল শুক্রবার সদর উপজেলার সাদেকপুর বাজার সংলগ্ন স্থানে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা যুবলীগের সভাপতি মোঃ আলী আজম।
সাদেকপুর ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি মোঃ মাসুম আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন সাদেকপুর ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি মোঃ মোখলেছুর রহমান মোখলেছ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাদেকপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ, সদর থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোঃ শাহীন আলম।
বিশেষ বক্তার বক্তব্য রাখেন সাদেকপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মোঃ সোহেল রানা, সিনিয়র সহ সভাপতি মোঃ মোজাম্মেল হক। বক্তব্য রাখেন সদর উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাহিদ সরকার, সাংগঠনিক সম্পাদক বিল্লাল আহমেদ, মনিরুল ইসলাম, সাদেকপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রাসেল চৌধুরী, সাধারণ সম্পাদক মোঃ সোহাগ ও সদর উপজেলা যুবলীগের সহ সম্পাদক মোঃ আল আমীন।
ফাইনাল খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে সততা স্পোর্টিং ক্লাব ও মর্ণিং সান স্পোর্টিং ক্লাব। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় ১ রানে বিজয়ী হয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে সততা স্পোর্টিং ক্লাব।
পরে প্রধান অতিথি ও বিশেষ অতিথিগণ বিজয়ী ও রানারআপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন। খেলা পরিচালনা করেন খেলা পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন এবং সততা স্পোর্টিং ক্লাবের পক্ষে মোঃ জাকির হোসেন ভূইয়া।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ আলী আজম বলেন, ক্রিকেট খেলা আমাদের দেশে দিন দিন জনপ্রিয় হচ্ছে। ক্রিকেট খেলা বিশ্বে বাংলাদেশকে একটি গৌরবময় স্থানে নিয়ে গেছে। তিনি বলেন আজকের ক্ষুদে খেলোয়াররাই একদিন জাতীয় দলের নেতৃত্ব দিবে বলে আমি প্রত্যাশা করি। তিনি বলেন খেলা ধূলার প্রতি আমাদের সমর্থন ও সহযোগিতা সব সময় অব্যাহত থাকবে।

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ