,

অভিজিৎ হত্যাকা- তদন্তে ঢাকায় এফবিআই

102862_1-400x231ডেস্ক রির্পোট : ব্লগার অভিজিৎ রায় হত্যাকা- তদন্তে সহায়তার জন্য ঢাকা এসেছেন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা-এফবি আইয়ের একটি প্রতিনিধি দল।
এফবি আইয়ের চার সদস্যের এই দলটি বৃহস্পতিবার দুপুরে মহানগর গোয়েন্দা পুলিশ কার্যালয়ে গিয়ে কর্মকর্তাদের সঙ্গে দেখা করেছেন বলে মহানগর পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম জানিয়েছেন।
তিনি বলেন, অভিজিতের ওপর হামলাস্থল থেকে সংগৃহীত আলামত এবং এ হত্যাকা- নিয়ে তদন্তের অগ্রগতি সম্পর্কে তাদের জানানো হয়েছে।
বুধবার রাতে এফবি আই সদস্যরা ঢাকা পৌঁছান বলে জানিয়েছেন তিনি।
তবে প্রতিনিধি দলের সদস্যদের নাম ও পদবী সম্পর্কে কিছু বলতে অস্বীকৃতি জানিয়েছেন গোয়েন্দা কর্মকর্তা মনিরুল।
যুক্তরাষ্ট্রের নাগরিক অভিজিৎ বইমেলা চলার মাঝামাঝি দেশে এসে গত ২৬ এপ্রিল রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সন্ত্রাসী হামলায় নিহত হন।
হামলায় তার স্ত্রী রাফিদা আহমেদ বন্যাও আহত হয়েছেন। চিকিৎসার জন্য এরইমধ্যে যুক্তরাষ্ট্রে ফিরে গেছেন তিনি।
অভিজিৎ হত্যার তীব্র নিন্দা জানায় যুক্তরাষ্ট্র। তারা এ হত্যাকা- তদন্তে সহায়তার প্রস্তাব দিলে তাতে সায় দেয় বাংলাদেশ সরকার।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে