,

যে ৬ টি অজানা, অদ্ভুত কারণে আপনার দেহে সৃষ্টি হচ্ছে দুর্গন্ধের

bodyodurস্বাস্থ্য ডেস্ক : দেহে দুর্গন্ধের সৃষ্টি হলে আমরা এর কারণ হিসেবে ধরে নিই ঘামের দুর্গন্ধ। ঘেমে যাওয়ার কারণে দেহে দুর্গন্ধের সৃষ্টি হয় বলেই প্রায় সকলের ধারণা। কিন্তু মূল কারণটি তা নয়। আপনার দেহে দুর্গন্ধ সৃষ্টির আরও অনেক কারণ রয়েছে যা সম্পর্কে আপনি একেবারেই জানেন না। আজকে জেনে নিন দেহে দুর্গন্ধ সৃষ্টির অজানা অদ্ভুত কিছু কারণ।

১) কার্বোহাইড্রেট সমৃদ্ধ খাবার কম খেলে
ওজন কমানোর জন্য বা ডায়েট যারা করেন তারা কার্বোহাইড্রেট সমৃদ্ধ খাবার বাদ দিয়ে থাকেন। কিন্তু গবেষণায় দেখা যায় কার্বোহাইড্রেট সমৃদ্ধ খাবার কম খাওয়ার কারণে দেহে দুর্গন্ধের সৃষ্টি হয়। এটি হয় মূলত কার্বোহাইড্রেট কমিয়ে তা প্রোটিন সমৃদ্ধ খাবার খেয়ে পূরণ করার মাধ্যমে। কারণ এতে করে রক্তে কিটোনের মাত্রা বেড়ে যায় যা দেহে ও প্রস্রাবে দুর্গন্ধের সৃষ্টি করে।

২) আপনি অনেক বেশি মানসিক চাপে থাকলে
শুনতে অবাক লাগলেও মানসিক চাপে থাকলে দেহে দুর্গন্ধের সৃষ্টি হয়ে থাকে। ঘাম বেশ কয়েক প্রকারের হয়ে থাকে, কিন্তু গবেষকদের মতে সবচাইতে দুর্গন্ধ হয়ে মানসিক চাপের ঘামের। মানসিক চাপে থাকার ফলে যে ঘামের সৃষ্টি হয় তাতে থাকে ‘অ্যাপোক্রিন’। এই ধরণের ঘামে পানির মাত্রা অনেক কম থাকে এবং প্রোটিন ও ফ্যাটের মাত্রা অনেক বেশি থাকে যার ফলে দুর্গন্ধের সৃষ্টি হয়।

৩) অনেক বেশি ক্যাফেইন এবং অ্যালকোহল পান করলে
অ্যালকোহল বা মদ পানের কারণে দেহে দুর্গন্ধের সৃষ্টি হয় তা সম্পর্কে সকলেই জানেন। কিন্তু আপনি জানেন কি চা-কফি অর্থাৎ যেসকল পানীয়তে ক্যাফেইন রয়েছে তা অতিরিক্ত পান করার ফলেও দেহে দুর্গন্ধের সৃষ্টি হয়। ক্যাফেইনে রয়েছে অ্যাসিডিক উপাদান এবং ক্যাফেইন দেহের পানি শুষে নিতে পারে, আর এতেই দুর্গন্ধের সৃষ্টি হয়।

৪) ব্রকলি, বাঁধাকপি, ফুলকপি ধরণের সবজি বেশি খাওয়ার ফলে
ব্রকলি, বাঁধাকপি, ফুলকপি জাতীয় সবজিতে রয়েছে অতিরিক্ত মাত্রায় সালফার উপাদান যার কারণে দেহে দুর্গন্ধের সৃষ্টি হয় খুব অল্পতেই। তাই বলে এগুলো খাওয়া বন্ধ করে দেবেন না। খাওয়া পরিমিত করুন।

৫) আপনার ডায়বেটিকের সমস্যা থাকলে
দেহে ইনসুলিনের অভাব হলে দেহের ফ্যাট ভাঙতে থাকে এনার্জির জন্য যা রক্তে কিটোনের মাত্রা বাড়িয়ে তোলে। এতে করে দেহে দুর্গন্ধের সৃষ্টি হয়।

৬) আপনার কোষ্ঠকাঠিন্য রয়েছে
কোষ্ঠকাঠিন্য থাকার কারণে দেহের টক্সিন সঠিক পথে সঠিকভাবে বেড়িয়ে যেতে পারে না। এতে করেও দেহে দুর্গন্ধ হওয়ার সমস্যায় পড়তে হয়।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা