,

সহায়তার আশ্বাস দিলেও জিএসপি বিষয়ে বার্নিকাট নিরব

bgm_230198ডেস্ক রির্পোটবাংলাদেশের তৈরি পোশাক শিল্প খাতে সহায়তার আশ্বাস দিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্সিয়া ষ্টিফেনস ব্লুম বার্নিকাট।তবে তিনি স্থগিত জিএসপি সুবিধার বিষয়ে স্পষ্ট করে কিছু বলেননি।

বৃহস্পতিবার বিজিএমইএ কার্যালয়ে সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠককালে তিনি এ আশ্বাস দেন।
বার্নিকাট বলেন, বাংলাদেশের পোশাক খাতে অনেক অগ্রগতি হয়েছে।তবে অগ্রগতি বাড়াতে হবে এবং কিছু চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে বলে তিনি জানান।
তিনি বলেন, পোশাক খাতে বাংলাদেশ ইতোমধ্যে অনেক ভাল করেছে। তবে শ্রম আইন সম্পূর্ণ বাস্তবায়নে সরকার, মালিক, শ্রমিক ইউনিয়ন, শ্রমিক ও আন্তর্জাতিক কমিউনিটি একসঙ্গে কাজ করতে হবে।
 
বার্নিকাট বলেন, বাংলাদেশের পোশাক খাতের অগ্রগতিতে আমেরিকা সব ধরনের সহায়তা করবে।তবে বাংলাদেশকে শ্রম আইনের সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে।এদেশে শ্রম আইনের বাস্তবায়নে অনেক ট্রেড ইউনিয়ন রয়েছে উল্লেখ করে তবে তা পর্যাপ্ত নয় বলে তিনি মন্তব্য করেন।  
বিজিএমইএ সভাপতি মো. আতিকুল ইসলাম গার্মেন্টস খাতের অগ্রগতিসহ বিভিন্ন দিক তুলে ধরে বলেন, বাংলাদেশে পোশাক খাতে বিনিয়োগের পরিবেশ তৈরি করতে হবে।এজন্য রাজনৈতিক স্থিতিশীলতা খুব জরুরি।
 
তিনি জানান, গত দুই মাসে হরতাল-অবরোধে ৪০টি কারখানায় ১৯০ কোটি টাকা ক্ষতি হয়েছে।আদেশ বাতিল হয়েছে ৯২ দশমিক ৩৮ শতাংশ।এভাবে চলতে থাকলে আর কিছু দিন পর আমরা কোনো দেশ থেকে আদেশ পাবো না।এই খাত হুমকির মুখে পড়বে।
এসময় বিজিএমইএ এর সহসভাপতি শহীদুল্লাহ আজিমসহ সংগঠনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ