,

শাড়িতে বলিউড বাদশাহ

66463_sharukhবিনোদন প্রতিবেদক : বলিউড বাদশাহ শাহরুখ খানকে বিভিন্ন রূপেই দর্শকরা দেখেছেন। কখনও প্রেমিক পুরুষ, কখনও আন্ডারওয়ার্ল্ডের ডন আবার কখনও পর্দায় খলনায়ক রূপে হাজির হয়েছেন শাহরুখ। নিজের অসাধারণ অভিনয়ের মাধ্যমে এক যুগেরও বেশি সময় ধরে অভিনেতাদের মধ্যে শীর্ষস্থানটি দখল করে আছেন তিনি। শাহরুখ মানেই হলো এখন ব্যবসা সফলতার নতুন রেকর্ড। আর সেই শাহরুখ কিনা এ পর্যায়ে এসে শাড়ি পরলেন! বিষয়টি অবাক করার মতো হলেও সত্যি। সম্প্রতি শাড়ি পরে ক্যামেরাবন্দি হয়েছেন এই বলিউড তারকা। তবে বড়পর্দার জন্য নয়,  ছোটপর্দার একটি অনুষ্ঠানে শাড়ি পরা অবস্থায় দর্শকদের সামনে ধরা দিলেন তিনি। ছোটপর্দার শো ‘ইন্ডিয়া পুছেগা সবসে শানা কৌন’ অনুষ্ঠানে সম্প্রতি শাহরুখ শাড়ি পরেন। এই অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন বলিউড বাদশাহ। অনুষ্ঠানে তাকে শাড়িটি পরতে সাহায্য করেছে একদল মহিলা ব্রিগেড। আঁচল থেকে শাড়ির কুচি, সবকিছু ঠিক জায়গায় ঠিকভাবে পরেছেন শাহরুখ। তিনি সব সময়ই মহিলাদের ক্ষমতায়নে বিশ্বাসী। শাড়ি পরার মাধ্যমে মজার মধ্য দিয়ে মহিলাদের সমর্থন ও সম্মান জানিয়েছেন শাহরুখ। এ বিষয়ে তিনি বলেন, আমি নারীদের খুব পছন্দ করি। তাছাড়া, তাদের ক্ষমতায়নে খুব বিশ্বাসী আমি। বিশেষ করে ভারতে নারীরা সবদিক দিয়ে এগিয়ে যাচ্ছে। এটা আমাদের জন্য অনেক গর্বের বিষয়। তাই আজ শাড়ি পরে তাদের সম্মান প্রদর্শন করতেও আমি খুব গর্ববোধ করছি।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ