,

এনার্জি ড্রিঙ্কসে যৌন উত্তেজক ভায়াগ্রা !

bigegraশক্তি সঞ্চয়ের নামে এনার্জি ড্রিংকসে যৌন উত্তেজক ভায়াগ্রা মেশানো হলেও তার বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নিতে পারছে না বিএসটিআই। শিল্পমন্ত্রী আমির হোসেন আমু সংসদকে জানিয়েছেন এ তথ্য। মঙ্গলবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পবে চট্টগ্রাম-১১ আসনের সংসদ সদস্য এম আব্দুল লতিফের প্রশ্নের লিখিত জবাবে মন্ত্রী জানান, বাজারে প্রচলিত এনার্জি ড্রিংকসের কোন বাংলাদেশ মান (বিডিএস) নেই। বিএসটিআই থেকে পণ্যের অনুকূলে গুনগত মান সনদ গ্রহণের জন্য সরকার কর্তৃক নির্ধারিত ১৫৫টি বাধ্যতামূলক পণ্যের আওতায় এনার্জি ড্রিংকস পড়ে না। এনার্জি ড্রিংকস পণ্যটি সফট ড্রিংকস পণ্যের শ্রেণীভুক্ত নয়।

শিল্পমন্ত্রী আরও জানান, পণ্যটিতে উচ্চমাত্রার ক্যাফেইন, অপিয়ম ইত্যাদি বিভিন্ন কোমিক্যালস থাকে মর্মে বিভিন্ন সময়ে অভিযোগের প্রেক্ষিতে বিএসটিআই থেকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃপক্ষকে এ বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে। মূল প্রশ্নে এম আব্দুল লতিফ অভিযোগ করেন, বাজারে প্রচলিত এনার্জি ড্রিংকসের মধ্যে ২৪টিতে মাদকের উপাদান রয়েছে এবং বিএসটিআই’র ভুয়া লাইসেন্সে বিক্রি হচ্ছে ২৭টি ব্রান্ড।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা