বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

‘মেধাবী’ থেকে ‘জঙ্গি’ ফারাবি!

news-image

Brahmanbaria_Farabi Home Picমাসুক হৃদয় : মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা অভিজিৎ রায় হত্যার ঘটনায় জড়িত সন্দেহভাজন র‌্যাবের হাতে আটক ব্রাহ্মণবাড়িয়ার ছেলে শফিউর রহমান ফারাবিকে তার পরিবারের সদস্যরা বেশ শান্ত স্বভাবের ও মেধাবী ছাত্র হিসেবেই চিনত। ঢাকার নটরডেম কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর থেকেই ইসলামী জঙ্গি সংগঠনে জড়িয়ে পড়ে সে। এরপর জঙ্গি তৎপরতা চালাতে গিয়ে তার আর স্নাতক শেষ করা হয়নি।
তবে গত ২০১৩ সালের ২৪ ফেব্রুয়ারি ব্লগার রাজিব হত্যাকান্ডের পর পুলিশের কাছে গ্রেপ্তার হলে পরিবারের লোকজনের ফারাবির নিষিদ্ধ সংগঠনে জড়িত থাকার বিষয়টি জানতে পারেন। এরপর উচ্চ আদালত থেকে জামিনে বেরিয়ে আসলে পরিবারের সদস্যরা তাকে নিষিদ্ধ সংগঠনে না জড়াতে অনুরোধ করলেও সে তা শুনেননি। নীরবে চালিয়ে যান নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম।
ফারাবিদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া শহরের কালাইশ্রীপাড়ার রহমান মঞ্জিলে (বাড়ি নম্বর-৫৮১) আজ সোমবার বিকেলে গিয়ে নীরব পরিবেশ দেখা যায়। বিরাট আয়তনের বাড়িটির পশ্চিম ভিটির পুরনো দালান ঘরের প্রধান দরজায় কড়া নাড়ার কিছুক্ষণ পর দরজা খুলেন ফারাবির চাচি রিনা বেগম।
রিনা বেগম জানান, ফারাবিদের গ্রামের বাড়ি নাসিরনগর উপজেলার গোকর্ণ ইউনিয়নের নূরপুর গ্রামে। দেশ স্বাধীনের আগে থেকেই তার দাদা কাস্টমস সুপারিনটেনডেন্ট ওবায়দুর রহমান শহরের কালাইশ্রীপাড়ায় এই বাড়ি তৈরি করেন। ফারাবীর বাবা চাচারা চার ভাই। তার বাবা ফেরদৌস-উর রহমান (২০১০ সালে প্রয়াত) সবার বড়। তবে ফারাবির পরিবার কখনোই এ বাড়িতে থাকতেন না। তাঁর বাবা বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) উপপরিচালক চাকুরি সূত্রে মৌলভীবাজার শহরে থাকতেন। ফারাবির জন্মের কয়েক বছর পরেই (১৯৮৮) তার মা উম্মে সালমা শেলী মারা যান। এরপর তার বাবা দ্বিতীয় বিয়ে করেন। তার সৎ মায়ের একমাত্র কন্যা সন্তান সিলেট ওসমানী মেডিকেল কলেজে পড়ছেন। ফারাবি তার সৎ মায়ের সঙ্গে মৌলভীবাজারেই থাকতেন বলে জানান তিনি।
ফারাবির চাচা কৃষি ব্যাংক কর্মকর্তা মিজানুর রহমান জানান, সে ছিল বংশের একমাত্র পুত্র সন্তান। আমরা তাকে নিয়ে অনেক আশাবাদি ছিলাম। কিন্তু বুঝতে পারছিনা কেন সে এমন বিপথে গেল।
ফারাবি তার কাছে হিজবুত তাহরীর সংগঠনের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানালেন তিনি। তখন তাকে এ পথ থেকে ফিরে আসার অনুরোধ করলে সে শুধুই হাসতো। বলতো, ‘আপনি যে কি বলেন চাচা’! তবে অভিজিৎ হত্যায় জড়িত থাকলে ফারাবির শাস্তি চান তার চাচা মিজানুর।
ফারাবিদের প্রতিবেশি কালাইশ্রীপাড়া এলাকার দুলাল মিয়া জানান, এলাকায় খুব কম আসতো ফারাবী। আর আসলে ইসলাম চর্চা, নামাজ পড়া নিয়ে ব্যস্ত থাকতেন। মেধাবী ফেরাবি পঞম এবং অষ্টম শ্রেণীতে বৃত্তি পেয়েছিল। তবে এলাকার বেশিরভাগ মানুষই তাকে চিনেনা।

আপলোড : মাসুক হৃদয়, বাংলাদেশ সময় : ১২৫০ ঘন্টা, মার্চ ০৩, ২০১৫।

 

এ জাতীয় আরও খবর

এ বি এম আবদুল্লাহর ইমেরিটাস পদ বাতিল

ভূমিকম্পে ধ্বংসস্তূপের নীচে বহু জীবিত আটকা

মা ও তিন মেয়েকে হত্যা: শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাত

বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী

বাংলা‌দে‌শিদের জন্য দুই বছর পর ট্যুরিস্ট ভিসা চালু করছে ভারত

তিস্তাসহ দেশের বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪

দক্ষিণ কোরিয়াকে চমকে দিয়ে প্রথমবার নকআউটে দক্ষিণ আফ্রিকা

আসল রূপে ফিরল ব্রাজিল

লাইট বন্ধ করে সীমান্তে ৯ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

শাকিবের ‘সোলজার’-এ ক্যামিও চরিত্রে সুমন

আইন কর্মকর্তাদের পদত্যাগে ‘স্টান্টবাজি’র অভিযোগ বিএনপির