,

সিলেট-চট্টগ্রামের সঙ্গে ঢাকামুখী ট্রেন চলাচল সচল

train regএক ঘণ্টা বন্ধ থাকার পর সিলেট ও চট্টগ্রামের সঙ্গে ঢাকামুখী ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। সোমবার (০২ মার্চ) দুপুর দেড়টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। ব্রাহ্মণবাড়িয়া স্টেশন মাস্টার মহিদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জান‍ান, এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার পাঘাচং রেল স্টেশন এলাকায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকামুখী সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের একটি বগির চাকায় ত্রুটি দেখা দেওয়ায় সিলেট ও চট্টগ্রামের সঙ্গে ঢাকামুখী (আপ লাইন)  ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

পরে খবর পেয়ে রেলের একটি মেরামতকারী দল ঘটনাস্থলে এসে চাকার ত্রুটি মেরামত করলে দুপুর দেড়টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা