,

অবশেষে রুবেলকে রেহাই দিলেন হ্যাপী !

happবিনোদন ডেস্ক : অবশেষে থামছে হ্যাপী ও রুবেলের প্রেম ও প্রতারণার খেলা। তারা কে কাকে কতটা ভালোবাসেন তা তারাই ভাল জানেন। তবে এ প্রেমের জের ধরে কারাগারে যেতে হয়েছিল ক্রিকেটার রুবেলকে। ক্যারিয়ারে পতন নেমেছে চিত্রনায়িকা হ্যাপীরও। তবে ধারণা করা হচ্ছে, রুবেল ও হ্যাপীর মামলা এবার নিষ্পত্তি হতে যাচ্ছে।
কারণ রুবেলের বিরুদ্ধে করা মামলা থেকে পিছুটান নিচ্ছেন হ্যাপী। কি কারণে হ্যাপীর এই সিদ্ধান্ত? প্রিয়.কমকে হ্যাপী বলেন, ‘আমি রুবেলকে ভালোবাসি, আমি চাই না রুবেল কষ্ট পাক। যেহেতু মামলা তুলে নেওয়া সম্ভব নয়, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমি রুবেলের বিরুদ্ধে আর কোনো স্বাক্ষী প্রমাণ আনবো না।’

গত বছরের ১৩ই ডিসেম্বর হ্যাপী রুবেলের বিরুদ্ধে মিরপুর থানায় ধর্ষণের মামলা করেন। কিন্তু সম্প্রতি প্রকাশিত ফরেনসিক রিপোর্টে ধর্ষণের কোনো আলামত পাওয়া যায় নি।

ফরেনসিক রিপোর্টে ধর্ষণের আলামত না পাওয়া প্রসঙ্গে প্রশ্ন করলে হ্যাপী বলেন, ‘আমি মামলা করেছি ৯ এর এক ধারায়। এ ধারায় মামলার মূল বিষয় হচ্ছে প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক করে তা ফিরিয়ে নিলে তা ধর্ষণের আওতাভুক্ত হয়। আর রুবেলের সঙ্গে আমার ফোনালাপ থেকে শুরু করে সবকিছুতেই এটা প্রমাণিত যে তার সঙ্গে আমার শারীরিক সম্পর্ক হয়েছে।’
গুঞ্জন শোনা যাচ্চে বিশ্বকাপের পরপরই বিয়ের পিড়িতে বসবেন রুবেল। আর রুবেলের বিয়ে ঠেকাতে মাঠে নামবেন হ্যাপী। তবে এ গুঞ্জনকে নিছক গুঞ্জন বলেই উড়িয়ে দিলেন তিনি। হ্যাপী বলেন, ‘রুবেলের বিয়ের ব্যাপারটা তার ব্যক্তিগত ব্যাপার। সে বিয়ে করলে করবে তাকে ঠেকানোর কিছু নেই।’

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ