,

ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেড জনবীমা বিকেন্দ্রীকরণ জোনের কার্যক্রম শুরু

Nasirnagar (NLI) Pictureস্টাফ রিপোর্টার নাসিরনগর : ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেড জনবীমা নাসিরনগর বিকেন্দ্রীকরণ জোনের কার্যক্রম শুরু ও মেয়াদত্তোর চেক বিতরন অনুষ্ঠান নাসিরনগর বিকেন্দ্রীকরণ জোনাল কার্যালয়ে আজ সোমবার রিজিওনাল ইনচার্জ মোঃ জামাল উদ্দিনের সভাপতিত্বে ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের ব্রাঞ্চ কো-অডিনেটর আকতার হোসেন ভুইয়ার পরিচালনায় অনুষ্ঠিত  অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এটিএম মনিরুজ্জামান সরকার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভুমি সরকার আবদুল্লাহ আল মামুন, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ বেলাল হোসেন, ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের ডেপুটি এরিয়া ইনর্চাজ মোঃ রফিকুল ইসলাম, সিনিয়র অফিসার (আইটি) মোহাম্মদ নাঈম উদ্দিন। বক্তব্য রাখেন, চাতলপাড় ব্রাঞ্চ কর্মকর্তা  ফয়েজ উদ্দিন, ব্রাঞ্চ কর্মকতা কাজীমুদ্দিন,সুপারভাইজার স্বর্ণা রানী সরকার প্রমূখ। অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান এটিএম মনিরুজ্জামান সরকার ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেড জনবীমার মেয়াদত্তোর গ্রাহক আশিষ কুমার দেবকে ৩১ হাজার টাকার চেক হস্তান্তরের মাধ্যমেই নাসিরনগর বিকেন্দ্রীকরণ জোনের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করা হয়। এসময় ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেড জনবীমা নাসিরনগর বিকেন্দ্রীকরণ জোনের ও ব্লকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

       

 

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা