,

১৫ থেকে ২০ হাজার টাকা খরচে লক্ষাধিক শ্রমিক নেবে কাতার

labor_0ডেস্ক রির্পোট : চলতি বছরের প্রথম দুই মাসে কাতার সরকার ৫০ হাজার শ্রমিকের চাহিদাপত্র ও ভিসার অনুমোদন দিয়েছে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।

তিনি আরও জানান, বাকি ১০ মাসে কমপক্ষে আরও দেড়লাখ ভিসা আসবে। দেশটিতে বছরে দুইলাখ কর্মী যেতে পারবেন।

মন্ত্রী জানান, এ সব শ্রমিকের কাতার যেতে কোনো খরচ লাগবে না। কর্মীদের কাতার যাওয়া, ভিসা ও অন্যান্য খরচ বহন করবে দেশটির জনশক্তি আমদানিকারকরা। তবে পাসপোর্ট ও অন্যান্য বাবদ ১৫ থেকে ২০ হাজার টাকা খরচ হবে বাংলাদেশি কর্মীদের

সোমবার ২ মার্চ দুপুরে রাজধানীর ইস্কাটনে প্রবাসীকল্যাণ ভবনে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন এ কথা জানিয়েছেন।

ফেব্রুয়ারির ২৩ থেকে ২৬ তারিখ পর্যন্ত প্রবাসীকল্যাণ মন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের একটি উচ্চপর্যায়ের টিম কাতার সফর করেন।

জানা যায়, ২০২২ সালে ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হবে কাতারে। এ উপলক্ষে নয়টি নতুন আন্তর্জাতিকমানের ব্যয়বহুল স্টেডিয়াম নির্মাণ করছে দেশটি। ছয়টি শহরকে নতুন করে গড়ে তোলা হবে। এতে ব্যয় হবে ১৩৪ বিলিয়ন ডলার। কাতারের আয়তন মাত্র ১১ হাজার ৫৭১ বর্গকিলোমিটার। জনসংখ্যা মাত্র ২১ লাখ।

দেশটিতে মোট জনসংখ্যার প্রায় অর্ধেক ১০ লাখ বিদেশি শ্রমিক কাজ করেন।

বিনা খরচে জনশক্তি রফতানিতে সম্প্রতি সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের যেমন চুক্তি হয়েছে, কাতারের সঙ্গে একই ধরনের চুক্তি হবে। বর্তমানে কাতার যেতে জনপ্রতি দুই থেকে তিন লাখ টাকা ব্যয় হচ্ছে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ