,

কপিলের ওপর চটেছেন শাহরুখ!

sk_65790-400x266বিনোদন প্রতিবেদক : বলিউড কিং বলে কথা। তাকে অবজ্ঞা! বলছি শাহরুখ খানের কথা। কমেডি কিং কপিল শর্মার ওপর নাকি বেজায় চটেছেন এই কিং খান।
জানা গেছে, কপিল নাকি শাহরুখের নতুন ‘ইন্ডিয়া পুছেগা সবসে শানা কৌন’ রিয়েলিটি শোয়ে শাহরুখের আমন্ত্রণে সাড়া দেননি। তারপর থেকেই ভারতীয় সংবাদমাধ্যমে বলা হচ্ছে, শাহরুখ কপিলের ওপর মারাত্মক বিরক্ত। তবে বড়দের রাগ স্নায়ু যুদ্ধের মতো। ভেতরে ভেতরে আগুন জ্বলে, বাইরে বরফ। তাই শাহরুখও প্রকাশ্যে কপিলকে নিয়ে তেমন কিছু বলছেন না। তবে খবর তো চাপা থাকে না, অন্তত যতক্ষণ আশপাশের শুভানুধ্যায়ীরা আছেন।
আর এই খবর ছড়িয়ে পড়তেই কপিল শর্মা তার দিক থেকে শাহরুখের সঙ্গে সম্পর্ক ঠিক করে নেওয়ার সব ধরনের চেষ্টাই করছেন। নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্যে তিনি একাধিক টুইটও করেছেন। একটি টুইটে কপিল লিখেছেন, তিনি বুঝতেই পারছেন না কীভাবে এই ধরনের ভিত্তিহীন খবর চারিদিকে চাউর হয়ে গেছে। তবে কপিলের তরফে একাধিক টুইট থাকলেও, বাদশা কিন্তু তাকে কোনো উত্তরই দেননি।
এদিকে মিকা সিং, যারও শাহরুখের শোয়ে অংশ নেওয়ার কথা ছিল, তিনি কিন্তু কপিলের পরে শাহরুখকে টুইট করেন এবং ব্যস্ততার কারণে শোয়ে অংশ নিতে না পারার জন্যে দুঃখ প্রকাশও করেন। তাকে শাহরুখ উত্তরে জানিয়েছে, পরে কোনো এক সময় সুযোগ থাকলে, তারা একসঙ্গে নিশ্চয়ই কাজ করবেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে