,

আত্মহত্যা রুখবে ফেসবুক

Facebookপ্রযুক্তি ডেস্ক : আত্মহত্যা রুখতে এবার উদ্যোগ নিয়েছে জনপ্রিয় সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ফেসবুক। আর সে জন্য এ সাইট নিয়ে এসেছে এক নতুন টুল, যা আত্মহত্যার প্রবণতা আটকাতে সাহায্য করবে বলে বলে আশা করা হচ্ছে। তবে এখনো পর্যন্ত এই টুলটি শুধুমাত্র যুক্তরাষ্ট্রেই চালু।

নিবিড় পর্যবেক্ষণ ও গবেষণার মাধ্যমে দেখা যায় যে, মানসিক ভারসাম্যহীনতার কারণে ৮৭ থেকে ৯৮ শতাংশ আত্মহত্যা সংঘটিত হয়। এছাড়াও আত্মহত্যাজনিত ঝুঁকির মধ্যে অন্যান্য বিষয়াও রয়েছে। তার মধ্যে- নেশায় আসক্তি, জীবনের উদ্দেশ্য খুঁজে না পাওয়া, আত্মহত্যায় পারিবারিক ঐতিহ্য অথবা মাথায় আগেকার আঘাত অন্যতম প্রধান উপাদান।

তাই নিজেকে শেষ করে দেয়ার এই সর্বনাশা প্রবণতা আটকাতেই নতুন টুল এনেছে ফেসবুক। ফেসবুক ব্যবহারকারীরা অনেক সময়ই তাদের অবসাদের কথা এই সোশ্যাল সাইটের ওয়ালে তুলে ধরেন। অনেক সময় ফেসবুকে তার বন্ধু-বান্ধবরা এই অবসাদগ্রস্ততার কথা বুঝতে পারলেও, তাদের চট করে কিছু করার থাকে না। এসব দিক মাথায় রেখেই ফেসবুকের নতুন এ টুল।

এই টুলের সাহায্যে ফেসবুকের কোনো বন্ধু আত্মঘাতী হওয়ার বিষয়ে চিন্তা-ভাবনা করছে বলে আপনি বুঝতে পারলেই, নির্দিষ্ট একটি বাটনে ক্লিক করতে পারেন। আপনার সেই বন্ধু লগইন করার সঙ্গে সঙ্গেই ফেসবুকের পক্ষ থেকে মেসেজ পাবেন। যাতে তার কী সমস্যা তা জানতে চাওয়া হবে। তার সঙ্গে যোগাযোগ করবেন ফেসবুক টিমের নিজস্ব মনোবিদও। এসবের সাহায্যে তার আত্মহত্যার প্রবণতা কাটিয়ে তুলতে সাহায্য করা হবে।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা