,

সোয়াইন ফ্লু-তে আক্রান্ত সোনম কাপুর

gmm0wsmwবিনোদন প্রতিবেদক : শুটিংয়ের মধ্যেই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন অভিনেত্রী সোনম কাপুর। রক্ত পরীক্ষায় তাঁর সোয়াইন ফ্লু ধরা পড়েছে। ‘প্রেম রতন ধন পায়ো’ ছবির শুটিংয়ের জন্য রাজকোট রয়েছেন ২৮ বছরের বলিউড অভিনেত্রী। হাসপাতালের ডাক্তাররা আগে জানিয়েছিলেন, ইনফ্লুয়েঞ্জার লক্ষণ দেখা গিয়েছে তাঁর শরীরে।

হাসপাতালের মেডিকেল ডিরেক্টর কমল পারিখ বলেছিলেন, তিনি সর্দি-কাশিতে ভুগছিলেন। সামান্য জ্বর ,গলা ব্যাথা হচ্ছিলো। স্লোয়াইন ফ্লু টেস্ট সমেত একগুচ্ছ পরীক্ষা করা হয়েছে। রিপোর্ট আসার অপেক্ষা করা হচ্ছে। পরে রিপোর্ট এলে দেখা যায়, তিনি সোয়াইন ফ্লু-তে আক্রান্ত হয়েছেন।

রাজকোটের জেলা আধিকারি মনীষা চন্দ্র জানিয়েছেন, সম্ভবত মুম্বাইয়ে তাঁর ফিজিকাল ট্রেনারের থেকেই সোয়াইন ফ্লু-র জীবাণু সোনমের শরীরে সংক্রামিত হয়েছে। এখানে আসার পর থেকেই সোয়াইন ফ্লুর লক্ষণ দেখা যায় তাঁর মধ্যে।

সোনমের চিকিৎসা করছেন যে চিকিৎসক, সেই ড: চিরাগ মাতরাভাদিয়া জানিয়েছেন, সোনমকে পৃথক কেবিনে আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে। তাঁর মা সুনীতা আজই রাজকোটে এসেছেন। তিনি আগামীকালই সোনমকে মুম্বাইয়ে ফিরিয়ে নিয়ে যেতে পারেন।

হাসপাতালের মেডিকেল ডিরেক্টর কমল পারিখ জানিয়েছিলেন, কয়েকদিন আগে সোনম রাজকোটে আসেন কাশি, সামান্য জ্বর নিয়েই। চিকিৎসার জন্য মুম্বাইয়ে ফিরেও গিয়েছিলেন।

সালমান খানসহ ছবির ইউনিটের বাকিরা এক সপ্তাহের বেশি রাজকোট থেকে ৩৬ কিমি দূরে গন্ডালে রয়েছেন। সেখানে গতকালই তাঁদের সঙ্গে যোগ দেন সোনম। গত মাসেও সোনম শ্বাসকষ্টের সংক্রমণের সমস্যা নিয়ে মুম্বাইয়ের এক হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ