,

যেভাবে নিয়ন্ত্রণে রাখবেন রক্তের সুগারের মাত্রা

1111_65809লাইফস্টাইল ডেস্ক : ডায়বেটিস বংশগত রোগ নয়, কিন্তু পরিবারের কারো এই রোগটি থাকলে ডায়বেটিসের সম্ভাবনা থেকেই যায়। নানা কারণে দেহে সুগারের মাত্রা বেড়ে যেতে পারে। তাই সকলেরই উচিত বছরে একবার রক্ত পরীক্ষা করানো। আর যাদের পরিবারে ডায়বেটিস রোগী আছেন বা ছিলেন তাদের ক্ষেত্রে এ পরীক্ষা বছরে দুইবার করানো জরুরি।

রক্তে সুগারের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে ব্যক্তি সচেতনতা একান্ত আবশ্যক। জেনে নিন রক্তে সুগারের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে কি কি করবেন: 

সুষম খাবার: গবেষণায় দেখা গেছে, শাক-সবজি, ফলমূল, দুগ্ধ জাতীয় এবং আঁশযুক্ত খাবারের পরিমাণ বাড়িয়ে শতকরা ১০ ভাগ ফ্যাট খাওয়া কমানো গেলে রক্তের সুগারের মাত্রা নিয়ন্ত্রণে রাখা অনেকটাই সহজ হয়ে যায়। 

নিয়মিত চেকআপ: নিয়মিত চেকআপের ফলে সুগারের মাত্রা জানা যায় এবং সে অনুযায়ী খাদ্য ও প্রাত্যহিক জীবনযাত্রা নির্ধারণ করে চলা যায়।   

পরিমাণে অল্প কিন্তু কয়েকবার খাওয়া: পরিমাণে কম খান। কিন্তু খাবার খান কয়েক বার। প্রয়োজনে অল্প করে ৫-৬ বেলা খাবার খান। এতে সুগারের মাত্রা নিয়ন্ত্রণে থাকবে। 

জীবনযাপনে রদবদল: রক্তে সুগারের মাত্রা নিয়ন্ত্রণে রাখার জন্য শারীরিক পরিশ্রমের মাত্রা বাড়িয়ে দিন। নিয়মিত ব্যায়াম, যোগব্যায়াম, হাঁটাহাঁটি ইত্যাদির মাধ্যমে জীবনযাপনে কিছুটা পরিবর্তন আনুন। অফিসে টানা বসে না থেকে কিছুক্ষণ পর উঠে একটু হেঁটে আসুন। কাজের চাপ বেশি থাকলে ডেস্কে বসেই হালকা কিছু ব্যায়াম সেরে নিন। এতে নিয়ন্ত্রণে থাকবে সুগারের মাত্রা।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ