,

২০ দলীয় জোটের হরতালে ৭ গাড়িতে আগুন, ভাঙচুর

65866_BRTCডেস্ক রির্পোট : বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের টানা ৭২ ঘণ্টা হরতালের শুরুতে রাজধানীসহ দেশের বিভিন্নস্থানে গাড়ি ভাঙচুর ও  অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। রোববার সকালে রাজধানীতে তিনটি যাত্রীবাহী বাসে আগুন দেয়া হয়। ফায়ার সার্ভিস কন্ট্রোল রুম জানিয়েছে, সকাল সোয়া ৯টার দিকে ফুলবাড়িয়া ফ্লাইওভারের নিচে নগর পরিবহনের দুটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। একই সময়ে রায়েরবাগে পুনম সিনেমা হলের পাশে বিআরটিসির একটি বাসে আগুন দেয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

জয়পুরহাট প্রতিনিধি জানান, রোববার ভোরে জয়পুরহাটের আক্কেলপুর বাসষ্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা দুটি বাসে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। একই সময় পার্শ্বের অপর একটি বাসে ইট নিক্ষেপ করে কাঁচ ভাঙচুর করে ও পর পর দুটি ককটেলের বিস্ফোরন ঘটায় তারা। এক পর্যায়ে বাস শ্রমিকরা ধাওয়া দিলে মোটর সাইকেলে করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। ওই সময় একটি বাসের ভেতরে ঘুমিয়ে থাকা রতন নামে বাসের এক হেলপার দগ্ধ হন। তাকে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করার পর অবস্থার অবনতি হওয়ায় পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

স্টাফ রিপোর্টার, রাজশাহী থেকে জানান, রাজশাহীতে কাউন্টারে দাঁড়িয়ে থাকা হানিফ পরিবহনের দুটি গাড়িতে পেট্রোলবোমা মেরে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। ঘটনার পর পালিয়ে যাওয়ার সময় রিংকু নামে এক বিএনপিকর্মীকে পায়ে গুলি করে আটক করা হয়েছে বলে জানায় পুলিশ। ২০ দলীয় জোটের ডাকা দেশব্যাপী টানা ৭২ ঘণ্টার হরতাল শুরুতে রবিবার সকাল সোয়া ৬টার দিকে রাজশাহী শিরাইল বাস টার্মিনাল এলাকায় এ ঘটনা ঘটে।

লক্ষ্মীপুর প্রতিনিধি জানান, হরতালের আগের রাতে লক্ষ্মীপুরে ১৫টি গাড়ি ভাঙচুর করা হয়েছে। শনিবার রাতে লক্ষ্মীপুর সদর উপজেলার দালাল বাজার এলাকায় একটি পিকআপে অগ্নিসংযোগসহ ও ৮টি সিএনজি অটোরিক্সায় ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। এছাড়া একই উপজেলার মিয়ার রাস্তার মাথায় দুইটি, ইসলাম মাকের্ট এলাকায় একটি ট্রাক ও দুইটি সিএনজি অটোরিকশা, চন্দ্রগঞ্জ বাজারে একটি সিএনজি, ভবানীগঞ্জ এলাকায় তিনটি সিএনজি অটোরিকশা ভাঙচুর করা হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ