বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় নিহত ৪

Accadnt_sm_653046689ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকের চাপায় সিএনজি চালিত অটোরিকশার চার যাত্রীর মৃত্যু হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল সোয়া ৫টার দিকে সদর উপজেলার ভাদুঘর এলাকায় কুমিল্লা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে তিন জন ঘটনাস্থলে এবং অপর একজন সন্ধ্যা ৭টার দিকে  
নিহতদের মধ্যে সদর উপজেলার রামরাইল গ্রামের বাসিন্দা অটোরিকশার চালক শিপন মিয়া (২২), সদর উপজেলার আমিনপুর গ্রামের হেফজো মিয়ার ছেলে সজীব মিয়া (২৫), নেত্রকোণার পূর্বধলা উপজেলার বাসিন্দা এরশাদ (৩২) ঘটনাস্থলেই মারা যান।  
 
এছাড়া, নেত্রকোণার পূর্বধলা উপজেলার অপর বাসিন্দা আনোয়ার (২৫) ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। একই উপজেলার বাসিন্দা শামিম (৩৫) ও মামুন (২৪) সদর হাসপাতালে চিকিৎসাধীন। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।  
 
অটোরিকশার আহত-নিহত যাত্রীরা সবাই ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার আমিনপুর গ্রামের আরব ব্রিকস ফিল্ডের কর্মচারী বলে জানিয়েছে স্থানীয়রা।
 
সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সুজন শ্যাম বিষয়টি নিশ্চিত করে জানান, কিশোরগঞ্জ থেকে চট্টগ্রামগামী পণ্যবাহী একটি ট্রাক বিপরীতমুখী অটোরিকশাটিকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে ট্রাকের সামনের অংশের ভেতরে ঢুকে যায়।   
   
এ সময় ঘটনাস্থলেই চালক শিপন, যাত্রী সজীব ও এরশাদের মৃত্যু হয়। স্থানীয়রা তাৎক্ষণিক আহত অপর তিন যাত্রী আনোয়ার, শামিম ও মামুনকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে যায়। সন্ধ্যা ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় আনোয়ারের মৃত্যু হয়।
   
সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সাখাওয়াত হোসেন জানান, নিহতরা ও আহতরা সবাই মাথা, চোখ ও কপালে মারাত্মক আঘাত পেয়েছেন। আহতদের অবস্থা আশঙ্কাজনক।  
   
ব্রাহ্ম‏ণবাড়িয়ার সহকারী পুলিশ সুপার (এএসপি) তাপস রঞ্জন ঘোষ জানান, স্থানীয়রা ট্রাক চালক সোহেল মিয়া ও তার সহযোগী খোকন মিয়াসহ ট্রাকটিকে আটক করেছে। দুর্ঘটনার পর ঘণ্টাব্যাপী মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল বলে জানান তিনি। 

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা