,

ইন্দোনেশিয়ায় আর গাড়ি বানাবে না জিএম

gmআন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান জেনারেল মোটরস (জিএম) ইন্দোনেশিয়ায় তাদের উৎপাদন কার্যক্রম বন্ধ করে দেয়ার ঘোষণা দিয়েছে। জাপানের প্রতিযোগী কোম্পানিগুলোর সঙ্গে টিকতে না পেরে এ সিদ্ধান্ত নিয়েছে জিএম।

১৯৯৫ সালে দেশটিতে গাড়ি নির্মাণ শুরু করেছিল কোম্পানিটি। ইন্দোনেশিয়াকে দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম শীর্ষ অগ্রসরমান গাড়ি বাজার হিসেবে ধরা হয়।

জিএম বলছে, আগামী জুনে ইন্দোনেশিয়ার বেকাসিতে অবস্থিত তাদের একমাত্র প্লান্টটি পুরোপুরি বন্ধ করে দেয়া হবে। প্লান্টটি বন্ধ হলে চাকরি হারাবেন ৫০০ কর্মী। ১৯৯৫ সালে বেকাসিতে গাড়ি নির্মাণ শুরু করে জিএম। কিন্তু এক দশক পর প্লান্টটি বন্ধ করে দেয়া হয়। এর পর ১৫০ মিলিয়ন ডলার বিনিয়োগ করে ২০১৩ সালে আবার চালু করা হয়েছিল। কোম্পানির সিদ্ধান্ত অনুযায়ী এবার পুরোপুরি বন্ধ হয়ে যাবে প্লান্টটি।

গত বৃহস্পতিবার জিএমের পক্ষ থেকে এ ঘোষণা আসে। এ সময় কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়, কোম্পানির ইন্টারন্যাশনাল অপারেশনস বিভাগের মুনাফা বাড়াতে তারা এ সিদ্ধান্ত নিয়েছে। এ বিভাগটি জিএমের উত্তর আমেরিকা, ইউরোপ ও দক্ষিণ আমেরিকার ব্যবসা দেখাশোনা করে।

গত বছর এ বিভাগটি সুদ ও কর ব্যতীত সংশোধিত আয় ১ দশমিক ২ বিলিয়ন ডলার। ওই বছর গ্রুপের মোট আয় ছিল ৬ দশমিক ৫ বিলিয়ন ডলার। চীন থেকে ওই বিভাগের আয় ছিল প্রায় ৫০০ মিলিয়ন ডলার।

জিএমের দক্ষিণ-পূর্ব এশিয়া অপারেশনের প্রেসিডেন্ট টিম জিমারম্যান বলেন, ‘আমরা যেমন প্রত্যাশা করেছিলাম ইন্দোনেশিয়ায় তেমন মুনাফা করতে পারিনি। ভবিষ্যতে আশার আলো দেখতে না পেয়ে, আমরা এ সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি।’

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ