,

এবার কলকাতার ছবিতে সাবা

65620_e1বিনোদন প্রতিবেদক : দেশের গণ্ডি পেরিয়ে এবার কলকাতার ছবিতে অভিনয় করতে যাচ্ছেন ব্যস্ত অভিনেত্রী সোহানা সাবা। সমপ্রতি নির্মাতা অয়ন চক্রবর্তীর পরিচালনায় ‘ষড়ঋপু’ ছবির মহরত অনুষ্ঠানে অংশ নিতে কলকাতায় গেছেন তিনি। রোমান্টিক থ্রিলারধর্মী এ ছবিতে সাবা রাকা নামের অন্যতম প্রধান চরিত্রে অভিনয় করবেন বলে জানান। এ প্রসঙ্গে ফেসবুকে তিনি বলেন, খুব ভাল লাগছে এবারই প্রথম কোন বিদেশী ছবিতে অভিনয় করতে যাচ্ছি। গল্পটি বেশ ভাল লেগেছে। এ ধরনের একটি ছবিতে অভিনয় করতে অনেক দিন অপেক্ষা করেছি। অবশেষে সেই অপেক্ষার অবসান হয়েছে। এক কথায় আমি খুবই খুশি। ২৬শে ফেব্রুয়ারি ছবির মহরত হয়। মহরতে যোগ দিতে সেদিনই কলকাতায় পাড়ি জমান সাবা। এ ছবিতে আরও অভিনয় করবেন ইন্দ্রনীল সেনগুপ্ত, চিরঞ্জিত চক্রবর্তী, রজতাভ দত্ত, রাজেশ শর্মা, রুদ্রনীল ঘোষ, সুদিপ্তা চক্রবর্তী, কনিনিকা বন্দ্যোপাধ্যায় প্রমুখ। সবকিছু ঠিক থাকলে মার্চের ২ তারিখ থেকে ‘ষড়ঋপু’ ছবির শুটিং শুরু হবে। টিভি নাটকের মাধ্যমে পরিচিতি পাওয়া সাবা এ পর্যন্ত পাঁচটি ছবিতে অভিনয় করেছেন। এগুলোর মধ্যে রয়েছে- ‘আয়না, ‘চন্দ্রগ্রহণ’, ‘খেলাঘর’, ‘প্রিয়তমেষু’ ও ‘বৃহন্নলা’। মার্চেই মুরাদ পারভেজের পরিচালনায় ‘দৌড়’ ছবির কাজ শুরু হওয়ার কথা থাকলেও আপাতত কলকাতার কাজটি নিয়েই ব্যস্ত থাকবেন সাবা। এটি শেষ হলেই নতুন করে আবার কাজ শুরু করবেন বলে জানান তিনি। ছোট পর্দায় মডেলিং ও অভিনয় দিয়ে দর্শক মাতিয়েছেন অনেক আগেই। সেখানেই ধীরে ধীরে অভিনয়টাকে রপ্ত করেছেন সাবা। শুধু তাই নয়, দক্ষ অভিনেত্রী হিসেবে নিজেকে প্রমাণও করেছেন। সেই ধারাবাহিকতায় নাম লেখান চলচ্চিত্রেও। টিভিপর্দার অভিনেত্রী হিসেবে বড় পর্দায় এসে অভিনয় করা কিছুটা কষ্টসাধ্যই বটে। কিন্তু আত্মবিশ্বাস আর দক্ষ অভিনয়শৈলীর কল্যাণে সাবাকে এক্ষেত্রে খুব বেশি কষ্ট করতে হয়নি। চলচ্চিত্র জগতের সঙ্গে স্বল্প সময়েই নিজেকে মানিয়ে নিয়েছেন তিনি। এ প্রসঙ্গে সাবা বলেন, অনেকটা সময় পেরিয়ে গেছে মিডিয়ায়। এর মাঝে নিজেকে তিল তিল করে প্রস্তুত করেছি। অভিনয় করেছি, তার পাশাপাশি শিখেছিও। এখনও শিখে যাচ্ছি। বিশেষ করে আমার পথচলায় সিনিয়র শিল্পী-নির্মাতারা অনেক বেশি অবদান রেখেছেন। আর মুরাদের কথা না বললেই নয়। স্বামী হিসেবে নয়, একজন নির্মাতা হিসেবেই আমাকে অনুপ্রেরণা দিয়েছেন সব সময়। আর আমার এতদিনের পথচলায় আরও একটি অনুপ্রেরণা দর্শক ভালবাসা। তাদের ভালবাসা না পেলে হয়তো এতদূর আসা সম্ভব হতো না। দর্শকের প্রতি আমি খুবই কৃতজ্ঞ। ক্যারিয়ারের শুরু থেকেই বুঝে শুনেই কাজ করে আসছেন সাবা। খণ্ড কিংবা ধারাবাহিক সব ধরনের নাটকে অভিনয়ের ক্ষেত্রে আগে গল্প ও চরিত্রের ব্যাপারে বেশ সচেতনতা অবলম্বন করেন। এ প্রসঙ্গে সাবা বলেন, ভাল গল্প ও চরিত্রের ব্যাপারে আমি বরাবরই সচেতন। কারণ, একটি ভাল গল্প ও চরিত্রই একজন অভিনয়শিল্পীকে দর্শক হৃদয়ে সহজে স্থান পেতে সাহায্য করে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ