,

এক ঘণ্টায় ২ কোটি রুপি!

cf0fd79474e828eb9e18323085b5a553-13বিনোদন প্রতিবেদক : লগান দিয়ে একসঙ্গে চলা শুরু করেন। প্রেম, বিয়ে, অতঃপর ফুটফুটে শিশু আজাদের জন্ম। সুখী দাম্পত্য জীবন। অন্যদিকে বলিউডে অভিনেতা-প্রযোজক হিসেবেও জুটি বেঁধে তাঁরা অর্জন করেছেন ঝুলিভরা সাফল্য। বাস্তব জীবনে গাঁটছড়া বাঁধলেও জুটি বেঁধে ক্যামেরার সামনে কোনো দিন দাঁড়াননি এই বলিউড দম্পতি। তবে এবার তাঁদের একসঙ্গে দেখা যাবে একটি বিজ্ঞাপনচিত্রে। কিন্তু এই বিজ্ঞাপনও যেনতেন বিজ্ঞাপন নয়। এতে অভিনয়ের জন্য আমির খান একাই পারিশ্রমিক নিচ্ছেন দুই কোটি রুপি।

সম্প্রতি এক সূত্র জানায়, আমির খান ও কিরণ রাও বিজ্ঞাপনচিত্রে অভিনয়ের জন্য চুক্তিও সই করে ফেলেছেন। বিজ্ঞাপনচিত্রে এই দম্পতিকে দেখা যাবে বেশ ঘনিষ্ঠভাবে।

আমির-কিরণ তো আর নতুন নন, এর আগে বিজ্ঞাপনের জন্য ক্যামেরার সামনে এভাবেই কাছে এসেছেন শাহরুখ-গৌরী, অভিষেক-ঐশ্বরিয়া, সাইফ-কারিনা, কাজল-অজয়; এমনকি অমিতাভ-জয়া দম্পতিও। কিন্তু তাঁদের কাছে আনার জন্য এত ব্যয় করতে হয়নি, এটা নিঃসন্দেহেই বলা যায়।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা