,

সৌদির অভিযোগে কালো তালিকাভুক্ত ৬৭ হজ এজেন্সি

Bangladesh Government_অপরাধ ডেস্ক : চলতি মাসের ২২ তারিখে সৌদি কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে ৬৭টি এজেন্সিকে কালো তালিকাভুক্ত করেছে সরকার। বিষয়টি সংশ্লিষ্ট সকলকে অবহিত করেছে মন্ত্রণালয়।

একই সঙ্গে বেসরকারিভাবে চলতি (২০১৫) বছর ৯১ হাজার ৭৫৮ জন হজযাত্রীর জন্য পাঁচটি পর্যায়ে মোট এক হাজার ১২৫টি এজেন্সিকে বৈধ হিসেবে তালিকাভুক্ত করেছে ধর্ম মন্ত্রণালয়।

জাতীয় সংসদ ভবনে বৃহস্পতিবার সকালে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ১০ম বৈঠকে মন্ত্রণালয়ের হজ শাখা কমিটির সামনে এ সব তথ্য উপস্থাপন করা হয়।

কমিটি সূত্রে জানা যায়, ২০১৪ সালের হজে বিভিন্ন এজেন্সির বিরুদ্ধে বাংলাদেশ এবং সৌদি আরবে উত্থাপিত প্রতারণা ও অনিয়মের অভিযোগের বিরুদ্ধে রিভিউসহ শাস্তি প্রদান করা হয়েছে। এর মধ্যে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে ২৭টি এজেন্সিকে, দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে ১৩টি এজন্সির, তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে ছয়টি এজেন্সির।

এ ছাড়া বিভিন্ন পরিমাণে জরিমানা, জামানত বাজেয়াপ্তসহ হজ লাইসেন্স বাতিল এবং ফৌজদারি মামলা রুজু করা, লাইসেন্স স্থগিত করা হয়েছে মোট ১৮টি এজেন্সির। এ ছাড়া অভিযোগ থেকে অব্যহতি দেওয়া হয়েছে ১৮টি এজেন্সিকে।

বৈঠক সূত্রে জানা যায়, সরকার ঘোষিত ১ মার্চ ২০১৫ নির্ধারিত সময়ের মধ্যে চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় ১০ হাজার এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৯১ হাজার ৭৫৮ জনসহ মোট এক লাখ এক হাজার ৭৫৮ জন হজযাত্রী সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তবে নির্দিষ্ট সময়ের পর প্রকৃত সংখ্যা জানা যাবে বলেও কমিটিকে অবহিত করে মন্ত্রণালয়।

কমিটির সভাপতি বজলুল হক হারুনের সভাপতিত্বে কমিটির সদস্য মো. আসলামুল হক, এ কে এম এ আউয়াল (সাইদুর রহমান), আবু রেজা মুহাম্মদ নেজামউদ্দিন, মোহাম্মদ আমীর হোসেন এবং দিলারা বেগম বৈঠকে অংশগ্রহণ করেন।

বৃহস্পতিবারের বৈঠকে ৯ম বৈঠকে গৃহীত সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন অগ্রগতি প্রতিবেদন সভায় উপস্থাপন করা হয় এবং এ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে হজের সফলতার সঙ্গে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সফলতা তথা সরকারের সফলতা নির্ভর করে মর্মে ঐকমত্য পোষণ করা হয়। হজ নিয়ে যাতে কেউ প্রতারণা করতে না পারে সে বিষয়ে মন্ত্রণালয়কে সার্বক্ষণিক সতর্ক থাকার পরামর্শ প্রদান করা হয় এবং হজ কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে মন্ত্রণালয়কে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।

বৈঠকে হজ গমনেচ্ছুরা যাতে কোনোভাবেই প্রতারিত না হন সে জন্য তালিকাভুক্ত ৬৭টি হজ এজেন্সির তালিকা প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় ব্যাপকভাবে প্রচারের জন্য মন্ত্রণালয়কে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ড. চৌধুরী মো. বাবুল হাসানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা