বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আফগানিস্তানে ভয়াবহ তুষারধসে নিহত ১২৪

65432_afganistanআন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের রাজধানী কাবুলের উত্তরে অব্যাহতভাবে ব্যাপক তুষার ধসের ঘটনায়  কমপক্ষে ১২৪ জন প্রাণ হারিয়েছেন। তবে নিহতের সংখ্যা আরও বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এ পর্যন্ত অফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলীয় মোট ৪টি প্রদেশ থেকে ভয়াবহ তুষারধসের খবর পাওয়া গেছে। পাঞ্জশির প্রদেশের প্রশাসক আবদুল রহমান কবিরি বলছিলেন, ওই অঞ্চলে বেশ কয়েকটি মসজিদ, স্কুল ও শতাধিক বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। অন্যান্য প্রদেশের চিত্রও ভয়াবহ। তিনি জানান, গত তিন দশকে পাঞ্জশির প্রদেশে এতো ব্যাপক তুষারধসের ঘটনা ঘটেনি। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি ও বার্তা সংস্থা এপি। হালকা শীতের পর আকস্মিক তুষারপাতে বিস্মিত হয়েছিলেন বহু বাসিন্দা। এদিকে তুষারধসের কবলে পড়া বেঁচে যাওয়া মানুষদের উদ্ধারে স্থানীয় বাসিন্দারা তাদের চেষ্টা অব্যাহত রেখেছেন। তবে উদ্ধারকারী দলের সদস্যরা আক্রান্ত অঞ্চলসমূহে পৌঁছতে পারছে না। কবিরি জানান, আমাদের ২৫ মাইলের মতো তুষার সরিয়ে আক্রান্ত অঞ্চলে পৌঁছতে হবে। এদিকে বিস্তীর্ণ অঞ্চলে তুষারের স্তূপের কারণে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি হওয়ায় স্থানীয় বাসিন্দারাও আক্রান্ত অঞ্চল থেকে দূরবর্তী কোন অঞ্চলে নিরাপদ আশ্রয়ে যেতে পারছেন না। উত্তর আফগানিস্তানে তুষারধস সাধারণ ঘটনা। ২০১০ ও ২০১২ সালে বহু মানুষের মৃত্যু হয়েছিল তুষারধসের ঘটনায়। ২০১০ সালে সালাং এলাকায় অব্যাহত তুষারধসের ঘটনায় ১৬৫ জন প্রাণ হারিয়েছিলেন। 

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা