,

ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দূর্ঘটনায় পথচারী নিহত, ১০টি গাড়ি ভাংচুর

accedentনিজস্ব প্রতিবেদক : আজ মঙ্গলবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দূর্ঘটনায় এক পথচারী নিহত হয়েছে। এ ঘটনায় বিক্ষুব্দ জনতা কমপক্ষে ১০টি সিএনজি অটোরিক্সা ভাংচুর চালায়। বিকেল সাড়ে ৪টার দিকে শহরের কুমারশীল মোড়ে একটি বেসরকারী এ্যাম্বুলেন্স পুর্ব পাইকপাড়ার মাইনুল হক মান্না (৪২)কে সজোরে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করে। উত্তেজিত জনতা এসময় সড়কের উপর দাঁড়িয়ে থাকা কমপক্ষে ১০টি অটোরিক্সা ভাংচুর চালায়। সদর থানা পুলিশ এ্যাম্বুলেন্স ও এর চালককে আটক করে।নিহত মাইনুল হক ব্রাহ্মণবাড়িয়া শহরের পূর্ব পাইকপাড়ার বাসিন্দা মৃত জহিরুল হকের ছেলে।
পুলিশ জানায়, শহরে প্রবেশ পথে কুমারশীলের মোড়ে এ্যাম্বুলেন্সটি পথচারি মাইনুলকে চাপা দেয়। এতে সে মারাত্মক আঘাত পেলে তাৎক্ষণিক ভাবে তাকে জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।সদর হাসপাতালের জরুরী বিভাগে কর্মরত চিকিৎসক শ্যামল রঞ্জন দেবনাথ জানান, মাথা ও চোখে মারাত্বক আঘাত পাওয়ায় তার মৃত্যু হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্যে হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে। সদর থানার সহকারি পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ জানান, অ্যাম্বুলেন্স ও এর চালককে আটক করে থানায় নেওয়া হয়েছে।


 


 

 

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা