,

সমাপ্ত উদ্ধার কাজ, ৭০ মৃতদেহ উদ্ধার

udderপাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ডুবে যাওয়া ‘এমভি মোস্তফা-৩’ লঞ্চের উদ্ধার কাজ সোমবার সকালে সমাপ্ত করা হয়েছে। মানিকগঞ্জ জেলা প্রশাসক রাশিদা ফেরদৌস আনুষ্ঠানিকভাবে সকাল সাড়ে ১০টার দিকে উদ্ধার কাজ সমাপ্ত করেন।

তিনি বলেন, ‘পদ্মায় উদ্ধার কাজ সমাপ্ত করা হলো। তবে তীরে আঞ্জুমান মুফিজুলের দুটি লাশবাহী গাড়ি থাকবে। যদি ডুবুরিরা কোনো লাশের সন্ধান পায়। ওই গাড়িতে লাশ বহন করা হবে। এ পর্যন্ত উদ্ধার করা হয়েছে ৭০ জনের মৃতদেহ। এদের মধ্যে ৬৮ জনের পরিচয় সনাক্ত শেষে ৬৫ জনের মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ’

এ ছাড়া এ দুঘটনার বিষয়ে তিনি বলেন, ‘লঞ্চ এবং কার্গো চালকের প্রতিযোগীতামূলক নৌযান চলানোর কারণে এ দুর্ঘটনা ঘটেছে। রোববার বিকেলে এ ঘটনা তদন্তে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। তারাই তদন্ত করে এ ব্যপারে সিন্ধান্ত নেবে বলে জানান তিনি।

রোববার দুপুর পৌনে ১২টার দিকে পাটুরিয়া ঘাট থেকে এমভি মোস্তফা প্রায় শতাধিক যাত্রী নিয়ে দৌলদিয়া ঘাটের উদ্দেশ্যে রওনা দিলে এমভি নারগিস নামের একটি সারবাহী কার্গো জাহাজের ধাক্কায় লঞ্চটি উল্টে মাঝ নদীতে ডুবে যায়।

লঞ্চটি ডুবার পরপরই উদ্ধার অভিযান শুরু করা হলে একে একে বের করা হয় ৪২ জনের মৃতদেহ। পরে রাত ১২টার দিকে নারায়নগঞ্জ থেকে উদ্ধারকারী জাহাজ রুস্তম ঘটনাস্থলে পৌঁছে লঞ্চটিকে উদ্ধার শুরু করে। টানা চার ঘণ্টা পর লঞ্চটিকে উদ্ধার করে পারে নিয়ে আসতে সক্ষম হয় রুস্তম।

এদিকে রোববার দুপুরের পর থেকেই নিখোঁজ স্বজনের খোঁজে পদ্মার পাড়ে জড়ো হতে থাকে তাদের স্বজনরা। প্রথমে ডুবরিরা ৪২ মৃতদেহ উদ্ধার করে। পরে লঞ্চটি উদ্ধার করে পাড়ে নিয়ে আসার পর একে একে বের হতে থাকে আরো লাশ। বাড়তে থাকে লাশের সারি। লঞ্চ থেকে লাশগুলো বের করে পদ্মার পাড়েই রেখে দেয়া হয়। এসময় স্বজনের কান্না আর আর্তনাদে পদ্মার বাতাস ভারি হয়ে উঠে।

আকাশ জুড়ে নেমে আসে শোকের ছায়া। পরে ডুবরিরা লঞ্চ থেকে আরো ২৩ লাশ উদ্ধার করে নিয়ে আসে। পুরো লঞ্চটি খুঁজে আর কোনো মৃতদেহ না পেয়ে সমাপ্ত করা হয় উদ্ধার কাজ।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ