,

বাংলাদেশের ম্যাচ পরিত্যক্ত, পয়েন্ট ভাগাভাগি

B-WKbSNCYAAz_hIক্রীড়া ডেস্ক : গ্যাবায় অতি বৃষ্টির কারণে অস্ট্রেলিয়া ও বাংলাদেশের মধ্যকার বিশ্বকাপ ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল(আইসিসি)। ফলে উভয় দলই তাদের ঝুলিতে এক পয়েন্ট করে ভরলো।

এর আগে আইসিসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, আবহাওয়া ভালো না হলেও তারা খেলা আয়োজনের চেষ্টা করবেন। বিশ্বকাপে কোন রিজার্ভ ডে না থাকায় সংক্ষিপ্ত ওভারের ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। অন্তত ২০ ওভারের ম্যাচ হলেও অস্ট্রেলিয়া বনাম বাংলাদেশের ম্যাচটি মাঠে গড়ানোর চেষ্টা করবে আইসিসি।

সেভাবেই ব্যবস্থা নেওয়া হয়েছিলো। কিন্তু তারপরেও পুনরায় বৃষ্টি শুরু হওয়ায় বাংলাদেশ সময় দুপুর সাড়ে ১২টায় সর্বশেষ মাঠ পর্যবেক্ষণের পর ম্যাচ রেফারি রঞ্জন মাধুগালে এবং ম্যাচ গড়ানো সম্ভব নয় নিশ্চিত হয়ে ম্যাচটি পরিত্যাক্ত ঘোষণা করেন।

এদিকে গ্যাবার ৪২ হাজার দর্শক ধারণক্ষম স্টেডিয়ামে ম্যাচটি দেখতে গ্যাবায় আসা হাজারো বাঙালি ও অজি দর্শককে তাদের টিকিটের মূল্য ফেরত দেওয়া হবে বলে জানিয়েছে আইসিসি।

আগামী ২৬ ফেব্রুয়ারি শ্রীলংকার বিপক্ষে মেলবোর্নে বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ