,

আওয়ামী লীগ-বিএনপি নেতারা পঙ্কজ শরণের বাসায়

ponkojঢাকায় নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত পঙ্কজ শরণের বাসায় মিলিত হয়েছেন আওয়ামী লীগ ও বিএনপি নেতারা। শুক্রবার সন্ধ্যায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর সম্মানে ভারতের রাষ্ট্রদূতের বাসায় এক নৈশভোজে তারা মিলিত হয়েছেন বলে জানা গেছে। নৈশভোজে সাংবাদিক, আইনজীবী, অর্থনীতিবিদ ও দেশের বিশিষ্ট ব্যক্তিগণ অংশ নিয়েছেন।

জানা গেছে- নৈশভোজে অংশ নিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ও বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমদ, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম, অর্থনীতি বিষয়ক উপদেষ্টা ড. মশিউর রহমান, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মণি, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও সাবেক মন্ত্রী ফারুক খান। বিএনপি নেতাদের মধ্যে স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ ও আবদুল মঈন খানের নাম জানা গেছে। এতে সিনিয়র সাংবাদিক রিয়াজ উদ্দিন আহমেদ, জাতীয় প্রেসক্লাব সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ ও মুন্নী সাহা রয়েছেন।

এছাড়া বিশিষ্ট আইনজীবী র‌্যারিস্টার রফিকুল হক ও অর্থনীতিবিদ কাজী খলিকুজ্জামান আহমেদ উপস্থিত রয়েছেন।   

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ