,

মনে হচ্ছে নিজের দেশেই এসেছি: মমতা

momota mmmতিন দিনের সফরে ঢাকায় নেমে উচ্চ্বসিত ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী দেশের মানুষকে শুভেচ্ছা জানিয়ে বলেছেন, মনে হচ্ছে নিজের দেশেই এসেছি।

এরআগে রাত ৯টা ৫ মিনিটে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে হযরত শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দরে পৌছান মমতা। সেখানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ-১ এ তাকে স্বাগত জানান। পররাষ্ট দপ্তর ও ভারতীয় হাই কমিশনের ঊধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

এদিকে ঢাকাস্থ ভারতীয় হাই কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে ২ দিন আগেই সফরের বিস্তারিত জানানো হয়েছে।

এতে বলা হয়, ২১ ফেব্রুয়ারি ভাষা দিবস উপলক্ষে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর আমন্ত্রণে ১৯-২১ ফেব্রুয়ারি বাংলাদেশ সফর করবেন মমতা ব্যানার্জি। তার সফরসঙ্গী হিসেবে আসবেন পশ্চিমবঙ্গের নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম, পর্যটন মন্ত্রী ব্রত্য বসু, সংসদ সদস্য দীপক অধিকারী, মুনমুন সেন, সঞ্জয় মিত্র, প্রসেনজিৎ এবং মুখ্য সচিব ও অন্যান্য কর্মকর্তারা।

এ ছাড়া তার সফরসঙ্গী হিসেবে আরো থাকবেন প্রখ্যাত সাংস্কৃতিক, ব্যবসায়ী ও গণমাধ্যম ব্যক্তিত্ব। সফরকালে মমতা ব্যানার্জী বাংলাদেশের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন এবং পররাষ্ট্রমন্ত্রী আয়োজিত চা-চক্রে অংশ নেবেন।

মমতা ব্যানার্জী ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত অমর একুশে উদযাপন অনুষ্ঠানে যোগ দেবেন। এ ছাড়া তিনি বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করবেন।

মুখ্যমন্ত্রী ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) ও ইন্ডিয়ান চেম্বার অব কমার্স কোলকাতা (আইসিসি)-এর সহযোগিতায় ফেডারেশন অব ইন্ডিয়া-বাংলাদেশ চেম্বার অব কমার্স অব ইন্ডাস্ট্রি (আইবিসিসিআই) নেতৃবৃন্দের উদ্দেশ্যে ভাষণ দেবেন।

এ ছাড়া তিনি ভারতীয় হাইকমিশন আয়োজিত এক সংবর্ধনা সভায়ও যোগ দেবেন। ২০১১ সালের মে মাসে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর বাংলাদেশে এটি তার প্রথম সফর।

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ