বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সকলের সহায়তায় প্রতিনিয়ত রেলপথে নাশকতার চেষ্টা প্রতিহিত করা হচ্ছে -রেলপথ মন্ত্রী

DSC01680আমিরজাদা চৌধুরী : রেলপথ মন্ত্রী মজিবুল হক বলেছেন সকলের সহায়তায় প্রতিনিয়ত রেলপথে নাশকতার চেষ্টা আমরা প্রতিহিত করে চলেছি। তিনি খালেদা জিয়াকে উদ্দেশ্যে করে বলেন আপনি জানেননা খুনি,-ঘাতক,কসাইরা কোনদিন ক্ষমতায় যেতে পারবেনা। আপনি নিরপরাধ মানুষকে হত্যা করে যাচ্ছেন। খুন করে কসাইয়ের ভূমিকা নিয়ে ক্ষমতায় যেতে পারবেননা। তিনি রেলপথে সন্ত্রাসকারীদের ধরে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করার আহবান জানান। মন্ত্রী আজ বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার পাঘাচংয়ে রেলপথে ও ট্রেনে নাশকতা রোধ কল্পে স্থানীয় জনসাধারণের সাথে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। রেলপথ মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব কমল কৃষ্ণ ভট্টাচার্য এর সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে বক্তব্যে রাখেন সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক(অপারেশন) মো: হাবিবুর রহমান,জেলা প্রশাসক ড: মুহাম্মদ মোশাররফ হোসেন,রেল পূর্বাঞ্চলের জিএম মোজাম্মেল হক,ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র হেলাল উদ্দিন ,পুলিশ সুপার মনিরুজ্জামান, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর আলম,মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট তাসলিমা সুলতানা খানম নিশাত। বাংলাদেশ রেলওয়ে এই মত বিনিময় সভার  আয়োজন করে।

 

এ জাতীয় আরও খবর

আন্দোলনের মাঝেই অসুস্থ সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ

গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত সংসদের চিঠির পর

দিল্লির আন্দোলনের প্রভাব, মুম্বাইয়ে সমাবেশে নিষেধাজ্ঞা

দিল্লির বিক্ষোভ তীব্র, প্রশ্নপত্র ফাঁসে কঠোর ব্যবস্থা নেবেন মোদি

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা

ঢাকার বায়ুমানে উন্নতি, দূষিত শহরের তালিকায় ৫৫তম

নতুন নৌপ্রধান পেলেন ভাইস অ্যাডমিরাল পদমর্যাদা

মেসির বিদায়ী ম্যাচ চায় স্পেন

বহিষ্কারের পর গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না

১০ জেলায় ঝড়ের সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

১০৭ ঘণ্টা পর বন্ধ কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

ইয়ামালকে মেসির অনুপ্রেরণার বার্তা