,

মার্শাল আর্ট শিখবেন অপু

image_1107_166674ডেস্ক রির্পোট : বস-দ্য ডন' শিরোনামে নতুন একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। শামীম আহমেদ রনি পরিচালিত এ ছবিটি অ্যাকশনধর্মী কাহিনী নিয়ে আবর্তিত হয়েছে। এ ছবিতে অপু বিশ্বাসকে একজন পেশাদার খুনি হিসেবে উপস্থাপন করা হচ্ছে। তাই বিভিন্ন মারপিটের দৃশ্যে অভিনয় করতে হবে তাকে। এ জন্য মার্শাল আর্ট শেখার সিদ্ধান্ত নিয়েছেন অপু। আগামী মার্চ থেকে মার্শাল আর্টের ওপর প্রশিক্ষণ নেয়া শুরু করবেন তিনি। এ প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, 'এ ছবিতে আমি আমার সব রকম অভিনয় প্রতিভাকে তুলে ধরব। এ জন্য এখন থেকেই বিভিন্ন বিষয়ের ওপর প্রস্তুতি নেয়া শুরু করেছি। আমি স্কুটি চালাতে পারি। 'বস-দ্য ডন' ছবির চরিত্রটিকে গ্রহণযোগ্য করে তোলার জন্য আমাকে বাইক চালানোও শিখতে হবে। ইতোমধ্যে আমি জিমে আগের চেয়ে সময় বাড়িয়ে দিয়েছে। চলন-বলনেও পরিবর্তন আনতে শুরু করেছি।' আমজাদ হোসেনের 'কাল সকালে' ছবির মাধ্যমে ২০০৪ সালে ঢাকাই চলচ্চিত্রে অপু বিশ্বাসের অভিষেক ঘটে। এরপর অনেক বছর পেরিয়ে গেছে। এ পর্যন্ত ৭০টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন তিনি। কিন্তু এর সবই ছিল প্রেমের ছবি। সেই অর্থে চরিত্রের কোনো বৈচিত্র্যও নাকি খুঁজে পাননি অপু। তাই বেশ কিছুদিন ধরে বৈচিত্র্যপূর্ণ একটি চরিত্র খুঁজছিলেন তিনি। অবশেষে তা পেয়ে দারুণ আনন্দিত অপু। 'বস-দ্য ডন' ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করবেন অপু বিশ্বাস। ছবিটি প্রযোজনা করছে খান ফিল্মস। চলতি বছরের মাঝামাঝি সময় এ ছবির শুটিং শুরু হবে।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি