,

যক্ষা নিয়ন্ত্রন কার্যক্রমঃ অগ্রগতি ও চ্যালেঞ্জ শীর্ষক ব্রাহ্মণবাড়িয়ায় গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

pic 1ফরহাদুল ইসলাম পারভেজ, ব্রাহ্মণবাড়িয়া॥ যক্ষা নিয়ন্ত্রন কর্মসূচী সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জাতীয় যক্ষা নিয়ন্ত্রন কর্মসূচী স্বাস্থ্য বিভাগ, প্রেসক্লাব ও ব্র্যাকের যৌথ উদ্যোগে যক্ষা নিয়ন্ত্রন কার্যক্রম, অগ্রগতি ও চ্যালেঞ্জ শীর্ষক এক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক ড. মোহাম্মদ মোশাররফ হোসেন। সিভিল সার্জন ডাক্তার হাসিনা আক্তার’র সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মনিরুজ্জামান পিপিএম (বার), জেলা বিএমএ’র সাধারন সম্পাদক চিকিৎসক মোঃ আবু সাঈদ, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক অরবিন্দ দত্ত, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব সভাপতি সৈয়দ মিজানুর রেজা প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন প্রেসক্লাব সাধারন সম্পাদক রিয়াজ উদ্দিন জামি। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, যক্ষা একটি নিরাময়যোগ্য ব্যাধি। সঠিক চিকিৎসার মাধ্যমে যক্ষা থেকে মুক্তি পাওয়া সম্ভব। তবে এক্ষেত্রে জন সাধারনকে সচেতন হতে হবে। তিনি যক্ষাকে নিয়ন্ত্রনে আনতে সকলের সমন্বিত উদ্যোগের প্রতি উদাত্ত্ব আহ্বান জানান। গোলটেবিল বৈঠকে বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ