,

ব্রাহ্মণবাড়িয়ায় বিভিন্ন স্থানে ককটেল বিষ্ফোরণ, বাসে আগুন

b mapফরহাদুল ইসলাম পারভেজ : টানা অবরোধে ও হরতালে ব্রাহ্মণবাড়িয়ায় তেমন প্রভাব নেই। ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। আগের তুলনায় দুরপাল্লার যাত্রীবাহী বাস চলাচল বৃদ্ধি পেয়েছে। পুলিশ ও বিজিবি শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে টহল অব্যাহত রয়েছে। গত মঙ্গলবার রাতে শহরের কালীবাড়ি মোড়, কাউতলী মোড়, ঘাটুরা, পাওয়ার হাউজ রোড, কান্দিপাড়া, কলেজপাড়া, ডাকবাংলো মোড়, পল্লী বিদ্যুতের অফিসের সামনে সহ বেশ কয়েকটি স্থানে ককটেল বিষ্ফোরণ ঘটে। রাত সাড়ে ৯টার দিকে শহরের মেড্ডা বাস স্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে থাকা একটি লোকাল বাসে কে বা কারা অগ্নিসংযোগ করে। আগুনে বাসের ভিতরের পিছনের অংশ পুড়ে যায়। তবে এতে হতাহতের কোন ঘটনা ঘটেনি। ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম জানান, গত মঙ্গলবার রাত থেকে এখন পর্যন্ত ৩ জন বিএনপি নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা