,

ব্রাহ্মণবাড়িয়ার গৌরব “প্রাপ্ত”

Praptoবাংলাদেশ শিশু একাডেমী কেন্দ্রীয় কার্যালয় কর্তৃক আয়োজিত জাতীয় পর্যায়ের অলরাউন্ডার শিশু বাছাই পর্বে ব্রাহ্মণবাড়িয়ার  মেধাবী ছেলে নাহিয়ান ইবনে হাসান (প্রাপ্ত) চূড়ান্তভাবে নির্বাচিত হয়ে সারা  ব্রাহ্মণবাড়িয়াবাসীকে গৌরবান্বিত করেছে। সম্প্রতি সারা বাংলাদেশের অসংখ্য ছেলে প্রতিযোগীর মধ্য থেকে সেরা তিনজন ছেলে শিশুর মধ্যে “প্রাপ্ত” একজন নির্বাচিত হয়। “প্রাপ্ত” জাপানে কুফুওকায় অনুষ্ঠিতব্য ২৭ তম এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলীয় শিশু সাংস্কৃতিক দলের জুনিয়র এমবাসিডর হিসেবে অংশগ্রহণ করবে। উক্ত অনুষ্ঠানে ৪৫ টি দেশ অংশগ্রহণ করবে। “প্রাপ্ত” ব্রাহ্মণবাড়িয়ার ক্রিসেন্ট কিন্ডার গার্টেন স্কুলের চতুর্থ শ্রেণীর একজন মেধাবী ছাত্র।  সে ব্রাহ্মণবাড়িয়া শহরের মুন্সেফপাড়ার হাসান বিন রশীদ ও প্রিয়াংকা খন্দকার এর একমাত্র পুত্র। তার শিক্ষাগুরু বাংলাদেশ বেতার ও টেলিভিশন শিল্পী, সুর সম্রাট  দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গন এবং শিশু একাডেমী ব্রাহ্মণবাড়িয়ার
সঙ্গীত প্রশিক্ষক পাপিয়া চৌধুরী। “প্রাপ্ত” তার শিক্ষাগুরুসহ  ব্রাহ্মণবাড়িয়াবাসীর নিকট দোয়া প্রার্থী।

প্রেস বিজ্ঞপ্তি


 

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ