বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আশুগঞ্জ অগ্নিকান্ডে ৯টি দোকান সম্পূর্ন পুড়ে ছাই : ১২/১৫ লক্ষ টাকার ক্ষতি

01আশুগঞ্জ প্রতিনিধি : ১৮ ফেব্রুয়ারী ২০১৫ ঢাকা-সিলেট মহসড়কের ব্রাহ্মনবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার কামাউড়া বাসস্ট্যান্ডে অগ্নিকান্ডে গতকাল মঙ্গলবার দিনগত রাত আনুমানিক সাড়ে ১২টায় দেড়ঘন্টাব্যাপী এক ভয়াবহ অগ্নিকান্ডে ৯টি দোকানের মালামাল সম্পূর্ন পুড়ে ছাই হয়ে গেছে।এতে অন্তত ১২/১৫ লক্ষ টাকার ক্ষতি হযেছে বলে দোকান মালিকরা দাবী করেন। ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শিরা জানায় মঙ্গলবার দিনগত রাত আনুমানিক সাড়ে ১২টায় অগ্নিকান্ডের ঘটনা ঘটে।মুহুর্তে আগুনের লেলিহান শিখা একশ ফুট উপরে উঠে যায়।ঘটনাস্থলে ফায়ার সার্ভিস গিয়ে দেড়ঘন্টা চেষ্টা চালিয়ে রাত ২টায় আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়।অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত দোকানদার মাসুদ রানা অভিযোগ করে বলেন,বাহাদুর গ্রামের লোকজন পুর্বশত্রুতার কারণে পেট্রোল দিয়ে আগুন দিয়ে আমাদের ব্যবসা প্রতিষ্ঠান পুড়িয়ে দিয়েছে।আমরা জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমুলক বিচার ও ক্ষতিপুরন আদায়ে পুলিশের সহযোগিতা কামনা করছি। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত দোকানদার ইদন মিয়া অভিযোগ করেন,বাহাদুরপুরের সাথে মেয়ে সংক্রান্ত বিষয় নিয়ে সম্প্রতি একটি সংঘর্ষের ঘটনায় তাদের সাথে সংঘর্ষ হয়।  সংঘর্ষের ঘটনায় ক্ষিপ্ত হয়ে তারা গতকাল মঙ্গলবার দিনগত রাত আনুমানিক সাড়ে ১২টায় পেট্রোল ঢেলে আগুন দিয়ে আমাদের ৯টি দোকান পুড়ে দিয়েছে।আমাদের গ্রাম ছোট বলে বাহাদুরপুরের লোকজন প্রতিনিয়ত আমাদের উপর অত্যাচার ও নির্যাতন করে। আমরা এধরনের ন্যাক্কারজনক ঘটনা সুষ্ঠু বিচার চাই এবং যারা এঘটনা ঘটিয়েছে তাদেরকে আইনের আওতায় আনার দাবী জানায়। এ বিষয়ে আশুগঞ্জ থানার অফিসার ইনচার্জ তদন্ত মো. সেলিম উদ্দিন বলেন, অগ্নিকান্ডের খবর পেয়ে সাথে সাথে ফায়ার সার্ভিসকে খবর দেয় এবং ফায়ার সার্ভিস ও পুলিশ  পৌছে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়।
এবিষয়ে বাহাদুরপুর গ্রামের আড়ি মিয়া বলেন, আমরা আগুন লাগায়নি । কামাউড়া গ্রমের লোকজন আগুন লাগিয়ে আমাদের উপর দায় চাপপনোর চেষ্টা করছে।

 

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা