,

লিবিয়া ভ্রমণে নিষেধাজ্ঞা জারি মিশরের

64159_ISআন্তর্জাতিক ডেস্ক : কট্টরপন্থী সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) জঙ্গিরা শিরñেদ করে মিশরীয় বংশোদ্ভূত ২১ খ্রিষ্টানকে বর্বরোচিতভাবে হত্যার পর লিবিয়া ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছে মিশর। এ খবর দিয়েছে বার্তা সংস্থা আইএএনএস। রাজধানী কায়রোয় মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বদর আবদেল-আত্তি বলেছেন, লিবিয়ায় হাজার হাজার মিশরীয় রয়েছেন এবং আমরা তাদের সঙ্গে সরাসরি বা তৃতীয় পক্ষের সহযোগিতায় যোগাযোগ রাখছি। তিনি বলেন, আমরা লিবিয়ার সরকারের সঙ্গে সহযোগিতার ভিত্তিতে কাজ করছি। সেখানে বসবাসরত মিশরীয়দের নিরাপত্তা ও যারা মিশরে ফিরতে চান তাদের ফেরত পাঠানোর প্রক্রিয়া সহজতর করতে লিবীয় কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছি আমরা। এদিকে গত রোববার হত্যাযজ্ঞের ভিডিও প্রকাশের পর লিবিয়ায় আইএসের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে মিশর। এতে কমপক্ষে ৪০ আইএস জঙ্গি নিহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এদিকে মিশরের হামলার জবাবে আরও ৩৫ মিশরীয়কে জিম্মি করেছে আইএস। তবে মিশর কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেনি। মিশর থেকে বহু তরুণ কর্মসংস্থানের আশায় প্রতিবেশী লিবিয়ায় পাড়ি জমান।

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ