,

দেশে গ্যাস সংকট, নতুন আবাসিক এলাকায় সংযোগ দেয়া হবে না

gas-new-line-parliamentডেস্ক রির্পোট : দেশে চাহিদার তুলনায় গ্যাস সংকট থাকায় নতুন আবাসিক এলাকায় গ্যাস সংযোগ দেয়া হবে না বলে সংসদকে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

মঙ্গলবার দশম জাতীয় সংসদের পঞ্চম অধিবেশনের ১৮তম বৈঠকের পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য আ খ ম জাহাঙ্গীর হোসাইনের টেবিলে উত্থাপিত এক প্রশ্নের উত্তরে প্রতিমন্ত্রী সংসদকে এ তথ্য জানান।

তিনি বলেন, চাহিদার তুলনায় গ্যাস ঘাটতি থাকায় নতুন আবাসিক এলাকায় গ্যাস সংযোগ দেওয়া হবে না। বর্তমানে প্রতিদিন গ্যাসের চাহিদার তুলানায় সরবরাহে ঘাটতি রয়েছে ৫০০ মিলিয়ন ঘনফুট। গ্যাস উৎপাদন/সরবরাহ আংশিক বৃদ্ধির প্রেক্ষাপটে নতুন এলাকা বর্ধিত না করে, যে সকল এলাকায় গ্যাস বিতরণ লাইন বিদ্যমান, শুধুমাত্র সে সকল এলাকায় স্ব স্ব বিতরণ কোম্পানীর মাধ্যমে পর্যায়ক্রমে আবাসিকে গ্যাস সংযোগ দেওয়া হবে।

এছাড়া পল্লী বিদ্যুতায়ন কার্যক্রমের আওতাধীন ৭২টি পল্লী বিদ্যুৎ সমিতির মাধ্যমে বাংলাদেশের শতকরা ৬২ ভাগ এলাকায় বিদ্যুৎ সংযোগ প্রদান করা হয়েছেও বলেও জানান বিদ্যুৎ ও জ্বালানী প্রতিমন্ত্রী।

এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বিদ্যুতের ঘাটতি মিটাতে বর্তমান সরকার ২০১০ সালে প্রণীত পাওয়ার সিস্টেম মাস্টার প্ল্যান অনুযায়ী আগামী ২০২১ সালের মধ্যে ২৪ হাজার মেগাওয়াট এবং ২০৩০ সালের মধ্যে ৪০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা রয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, মসজিদসহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়ের বিদ্যুৎ বিল মওকুফ করার পরিকল্পনা নেই। তবে নিয়মিত আয়ের উৎসবিহীন ধর্ম মন্ত্রণালয়ের তালিকাভুক্ত প্রতিষ্ঠানের মাসিক ১০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিল ধর্ম মন্ত্রণালয়ের মাধ্যমে পরিশোধ করা হয়।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ