,

শুভ সূচনার অপেক্ষা!

03ক্রীড়া ডেস্ক : সংবাদ সম্মেলনের শুরুতেই এমন প্রশ্নের সামনে পড়ে কিছুটা যেন চমকে উঠলেন মাশরাফি বিন মুর্তজা। সামলে নিতে অবশ্য খুব একটা সময় নিলেন না। অল্প হেসে জবাব দিলেন, ‘ওয়ানডেতে আমরা মাত্র একটা ম্যাচই খেলেছি। ৫০ ওভারের ম্যাচটায় আমরা জিততে পারিনি ঠিকই, তবে টি-টোয়েন্টিতে আমরা ওদের বড় ব্যবধানেই হারিয়েছি। তবে, এসব নিয়ে একদমই ভাবছি না আমরা। সর্বোচ্চ চেষ্টা থাকবে নিজেদের সেরা খেলা খেলার।’

প্রতিপক্ষের নাম আফগানিস্তান। আজ রাতটা পাড় হলেই আগামীকাল বাংলাদেশ সময় সকাল সাড়ে ন’টায় ক্যানবেরার মানুকা ওভালে এই দলটির মোকাবেলা করার মধ্য দিয়েই বিশ্বকাপের মুলপর্বে নিজেদের লড়াইটা শুরু করতে যাচ্ছে বাংলাদেশ।
র্যাং কিং বলছে বাংলাদেশই এগিয়ে। নয় নম্বঅ অবস্থানে আছে তারা। অন্যদিকে আফগানিস্তান আছে ওয়ানডে র্যাং কিংয়ে সবার নিচে – ১২ নম্বরে। কিন্তু, সব হিসাব নিকাশকে ভুল করে দেয় স্রেফ একটা ম্যাচ। এক বছর আগের মার্চে এশিয়া কাপে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে আফগানদের কাছে বাংলাদেশকে হারতে হয়েছিল ৩২ রানের ব্যবধানে। সেখান থেকেই আফগান ‘জুজু’ টা কাজ করছে ক্রিকেটারদের মধ্যে।

টুর্নামেন্টে ভাল করার জন্য ভাল একটা সূচনাকে খুব গুরুত্বপূর্ণ বলে মানছে বাংলাদেশের অধিনায়ক মাশরাফি। বললেন, ‘শুরুটা অবশ্যই গুরুত্বপূর্ণ। আপাতত আমরা ম্যচ বাই ম্যাচ এগোতে চাই। টুর্নামেন্টের শেষে আমাদের ভাগ্যে কি লেখা থাকবে সেটা এখনই বলা যাচ্ছে না। তবে, একটা ভাল শুরু করতে পারলে বাকিটা ঠিকঠাক করা সহজ।’

এশিয়া কাপের এক ম্যাচের কথা বাদ দিলে অভিজ্ঞতা বা শক্তিমত্তার দিক থেকে এগিয়ে থাকবে বাংলাদেশই। মাত্র ৪৫ ওয়ানডে খেলার অভিজ্ঞতা আফগানিস্তানের। সেখানে বাংলাদেশ খেলেছে ২৯৪টি। তারপরও আফগানিস্তানকে সমীহের চোখেই দেখছেন মাশরাফি। বললেন, ‘জানি ওরা নবীন দল। এরপরও আমরা ওদের সমীহের চোখেই দেখছি। কারণ, আন্তর্জাতিক ক্রিকেটে আসলে কোন দলই দুর্বল না। তাই ওদের কেউ অবজ্ঞা করার সুযোগ নেই আমাদের।’

সংবাদ সম্মেলনে মাশরাফির সামনে শেষ প্রশ্ন ছিল অনেকটা এমন – ‘এক কথায় বলে দেন আগামীকালকের ম্যাচে আপনাদের লক্ষ্য কি? মাশরাফির সাফ জবাব, ‘অবশ্যই জয়! এটা আগেও বলেছি, আবারও বলছি – এই লক্ষ্য কখনও পরিবর্তন হবে না। আমরা চেষ্টা করবো নিজেদের সেরা ক্রিকেট খেলার। আর এটাই সবচেয়ে গুরুত্বপূর্ন ব্যাপার। আশা করি কালকে আমাদের পারফরম্যান্স ভাল হবে আর আমরাই জিততে পারবো।’

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ