,

খালেদার কার্যালয়ে খাবার সরবরাহে বাধা, আইনজীবীদের অনশন

ghgnjhghjg_63453ডেস্ক রির্পোট : বিএনপি চেয়াপারসন বেগম খালেদা জিয়ার কার্যালয়ে খাবার সরবরাহে বাধা দেয়ার প্রতিবাদে প্রতীকী অনশন করেছেন সুপ্রিমকোর্টের আইনজীবীরা। আজ সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতির রুমের সামনে এ কর্মসুচি পালন করেন তারা। সমিতির সভাপতি ও বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন এতে নেতৃত্ব দেন।

এ সময় উপস্থিত ছিলেন সুপ্রিমকোর্ট বারের সম্পাদক ও বিএনপির যুগ্ম-মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সুপ্রিমকোর্ট শাখার সেক্রেটারি ও সুপ্রিমকোর্ট বারের সাবেক সম্পাদক ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, সাবেক সম্পাদক সাইদুর রহমান, জাতীয়তাবাদী মহিলাদলের কেন্দ্রীয় নেত্রী ও সুপ্রিমকোর্টের আইনজীবী ড. আরিফা জেসমিন নাহিন প্রমুখ।

খালদা জিয়ার গুলশান কার্যালয়ে খাবার সরবরাহে বাধা দেয়া একটি অমানবিক ও অনৈতিক কাজ, এর প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হয়েছে বলে জানিয়েছেন আইনজীবী ড. আরিফা জেসমিন নাহিন।
উল্লেখ্য, গত কয়েকদিন ধরে বিএনপি চেয়াপারসন বেগম খালেদা জিয়ার কার্যালয়ে খাবার সরবরাহে পুলিশ বাধা দিচ্ছে বলে বিএনপির পক্ষ থেকে অভিযোগ তোলা উঠেছে।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা