বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

অবশেষে দিদি আসছেন বাংলাদেশে

momotaদেব, প্রসেনজিৎ, মুনমুন সেন ও কবির সুমনভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতার চলচ্চিত্র ও সংগীত জগতের একঝাঁক তারকা সঙ্গে নিয়ে বাংলাদেশে আসছেন। এঁদের মধ্যে রয়েছেন তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য ও চিত্রতারকা দেব, মুনমুন সেন এবং তৃণমূলের সাবেক সাংসদ ও প্রখ্যাত সংগীতশিল্পী কবির সুমন প্রমুখ।

এর আগে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

গত ৫ জানুয়ারি পশ্চিমবঙ্গের প্রশাসনিক ভবন নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে কলকাতাস্থ উপ হাইকমিশনার জকি আহাদ এই আমন্ত্রণপত্র তুলে দেন। আমন্ত্রণপত্র সাদরে গ্রহণ করে মুখ্যমন্ত্রী ধন্যবাদ জানিয়েছিলেন  পররাষ্ট্রমন্ত্রীকে।
কলকাতা উপ-হাইকমিশনে যোগ দেওয়ার পর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর সঙ্গে সেবারই প্রথম সাক্ষাৎ করেন জকি আহাদ।

এদিকে, আজ সোমবার টাইমস অব ইন্ডিয়ার খবরে জানানো হয়,বাংলাদেশ সফরে  মমতার সফরসঙ্গীদের মধ্যে আরও থাকবেন টালিউডের বিখ্যাত অভিনেতা প্রসেনজিৎ, শিল্পী নচিকেতা চক্রবর্তী, চলচ্চিত্র পরিচালক গৌতম ঘোষ, কবি সুবোধ সরকার, শিল্পী ইন্দ্রনীল সেন ও অভিনেতা অরিন্দম শীল।

আগামী বৃহস্পতিবার তিন দিনের সফরে ঢাকা আসবেন তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ সফরে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলোচনায় তিস্তা নদীর পানি বণ্টন ও ছিটমহল বিনিময় প্রাধান্য পাবে বলে খবরে জানানো হয়।
এর আগে ২০১১ সালের সেপ্টেম্বর মাসে বাংলাদেশ সফরে আসার কথা ছিল মমতার। তবে তিস্তার পানি বণ্টন পশ্চিমবঙ্গের স্বার্থ রক্ষা করবে না, এমন অভিযোগ তুলে তিনি সেই সফর বাতিল করেন। এ কারণে সে সময় বাংলাদেশের বহু প্রতীক্ষিত তিস্তা চুক্তি আলোর মুখ দেখেনি।

 

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা