বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আশুগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষে অর্ধশতাধিক আহত দোকানপাট ভাংচুর ॥ গ্রেপ্তার-২

arrest mapব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষে উভয়পক্ষের অর্ধশতাধিক লোক আহত হয়েছে। এসময় বেশ কয়েকটি দোকান ভাংচুর ও লুটতরাজ করা হয়। সংঘর্ষের সময় ঢাকা-সিলেট মহাসড়কে প্রায় দেড়ঘন্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। এলাকাবাসী ও পুলিশ জানায়, গত রবিবার সকালে উপজেলার কামাউড়া গ্রামের শাহ আলমের ৫ বছরের ছেলে পলাশ ধান নাড়ানোর একটি পাউড়ি (ধান নাড়া দেওয়ার কাঠের যন্ত্র) ভেঙ্গে  ফেলে। এতে ক্ষিপ্ত হয়ে শাহ আলমের চাচা করিম মিয়া শাহ আলমের স্ত্রী কোহিনুর বেগমকে মারধোর করে। বিষয়টি জানার পর কোহিনুরের বাবার বাড়ি একই উপজেলার বাহাদুরপুর গ্রামের লোকজন রবিবার দুপুরে বিষয়টি করিম মিয়াকে তা জিজ্ঞাসা করতে কামাউড়া গ্রামে গেলে উভয়পক্ষের কথা কাটাকাটি হয়। এর জের রবিবার সন্ধ্যা সাড়ে ৬টায় কামাউড়া ও বাহাদুরপুর গ্রামের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। দাঙ্গাবাজরা কামাউড়া গ্রামে বেশ কয়েকটি দোকান ভাংচুর, লুটতরাজ এবং স্থানীয় তিন্নি আনোয়ার মহিলা কলেজ ভাংচুর করে। এসময় ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে ব্যর্থ হয়। পরে জেলা সদর থেকে দাঙ্গা পুলিশ ঘটনাস্থলে পৌছে ব্যাপক লাঠিপেটা ৬৬ রাউন্ড রাবার বুলেট এবং ৫ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে রাত সাড়ে ৮টায়পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। দু’ঘন্টাব্যাপী সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের অর্ধশতাধিক লোক আহত হয়। আহতদের মধ্যে দূর্গাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও বাহাদুরপুর গ্রামের মোয়াজ্জেম হোসেনকে টেটাবিদ্ধ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অন্যরা হলেন কালাম মিয়া (৩৫), শিশু মিয়া (৩৫), আলম মিয়া (৩৮), রানা মিয়া (৩৫), নূর আলম আমিন (২৫), কাহার হোসেন (২৮), আক্তার হোসেন (৪৫), আব্দুর রহমান (৩০), শামীম (২৫), আলাল মিয়া (৪০), সোহেল মিয়া (৩২), কাউছার (২৪), জামির হোসেন (৩০), মুরাদ মিয়া (২৩), কুদ্দুস মিয়া (৪৫) কে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল এবং আশুগঞ্জের বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবু জাফর বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রনে। আমরা দু’জনকে গ্রেপ্তার করেছি। কোহিনুরকে মারধোরের ঘটনায় তার বাবা হারি মিয়া বাদি হয়ে নারী নির্যাতন আইনে একটি মামলা দায়ের করেছে। তবে সংঘর্ষের ঘটনায় এখনো কোন মামলা হয়নি।

 

 

 

 

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা